মামুন হোসেন ৫২, গাজীপুর থেকে।।
গাজীপুর মেট্রােপলিটন পুলিশ (জিএমপি) এর পুলিশ কমিশনার মোঃ আনোয়ার হোসেনের নির্দেশনায় কাশিমপুর থানার অফিসার ইন-চার্জ আকবর আলী খানের নের্তৃত্বে ১৮ ডিসেম্বর (বুধবার) রাতে কাশিমপুর থানার চৌকস পুলিশ অফিসার এসআই/শেখ মফিজুর রহমান সঙ্গীয় ফোর্স সহ অত্র থানার পশ্চিম পানিশাইল এলাকা থেকে ১০ (দশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ নুরুল হক ওরফে নুরু নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত নুরুল হক নুরু (২৮) বরিশাল মহানগর কোতয়ালী থানার ফকিরবাড়ী রাখাল বাবুর পুকুরপাড় এলাকার মোঃ আবুল কালাম আজাদের ছেলে। সে কাশিমপুর থানার পশ্চিম পানিশাইল এলাকার আয়নাল মোল্লার বাড়ীর ভাড়াটিয়া।
তার বিরুদ্ধে কাশিমপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে ১৯ই ডিসেম্বর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।