মানিক মিয়া (সদর প্রতিনিধিঃ)
গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের ভবানীপুর বাজার এলাকায় একটি দোকানের ভেতর থেকে হাত-পা বাধাঁ অবস্থায় দোকানের কর্মচারীর লাশ উদ্ধার করেছে জয়দেবপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১০ টার পর হতে রাতে যে কোন সময় এই হত্যাকান্ডটি সংগঠিত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করছে পুলিশ।
নিহত কাউছার (১৯), ভোলার তজুমুদ্দিন থানার মলমসুরা গ্রামের মোকসেদ আলীর ছেলে। তিনি ভবানীপুর বাজারে রাফি-রাতুল টায়ার এন্ড ইঞ্জিনিয়ারিং শপের কর্মচারী ছিলেন। ওই দোকানের মালিক স্থানীয় মোঃ রিয়াজ উদ্দিন শেখ। দোকান মালিক রিয়াজ উদ্দিন জানান, কাউছার স্থানীয় নার্গিসের বাড়িতে ভাড়া থাকতো। দোকানের নিরাপত্তার স্বার্থে রাতে সে দোকানেই থাকতো। প্রতিদিনের মত বুধবার রাতে ও সে দোকানে ছিল। বৃহস্পতিবার ভোরে তাকে একাধিক বার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও না পেয়ে দোকানে গেলে তার হাত-পা বাঁধা লাশ দেখতে পাই। পরে জয়দেবপুর থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে যায়। জয়দেবপুর থানার ওসি মোঃ জাবেদুল ইসলাম জানান, বুধবার রাতে দোকান মালিকের ভায়রা ভাই নয়নের বাড়িতে দাওয়াত খেতে যান। দাওয়াত খেয়ে রাত সাড়ে ১০টার দিকে কাউছার দোকানে ফেরেন এবং সেখানেই ঘুমিয়ে থাকেন। পরদিন বৃহস্পতিবার ভোরে দোকান মালিক রিয়াজ উদ্দিন ফোনে যোগাযোগের চেষ্টা করেও না পেয়ে দোকানে গিয়ে তাকে ডাকা-ডাকি শুরু করেন। পরে তার কোন সাড়া-শব্দ না পেয়ে দরজায় ধাক্কা দিলে দরজাটি খুলে যায় এবং দোকানের ভেতরে কাউছারের লাশ পড়ে থাকতে দেখেন। এসময় তার গলায় কাপড় পেচানো ও হাত-পা রশিতে বাঁধা ছিল। তিনি আরো বলেন প্রাথমিক ভাবে ধারনা করা যায় পূর্বশত্রুতার জেরে এ হত্যাকান্ড টি সংগঠিত হয়ে থাকতে পারে।
এ ব্যাপারে তদন্তের স্বার্থে অনেকই জিজ্ঞাসাবাদ, অব্যাহত রয়েছে।