নিউজ চ্যানেল৫২.কম কায়সার আহমেদ সুজন বিশেষ প্রতিনিধি রাজশাহী ৷ আজ ২৮.০২.২১ রোজ রবিবার বিপুল উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো দুর্গাপুর পৌরসভা নির্বাচন ৷ নির্বাচনে ২,৪০৭ ভোটের ব্যবধানে মো. তোফাজ্জল হোসেন বিজয়ী হয়েছেন ৷ তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ৮,৮০৮ ভোট ৷ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীক নিয়ে জার্জিস হোসেন সোহেল পেয়েছেন ৬,৪০১ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মো. হাসানুজ্জামান (সান্টু) মোবাইল প্রতীকে নিয়ে পেয়েছেন ১,২০৭ ৷ এছাড়াও জাতীয় পার্টির প্রার্থী মো. হুমায়ুন কবির লাঙল প্রতীকে পেয়েছেন ১৩৪ ভোট ৷ উল্লেখ্য, কাচুপাড়া কেন্দ্রে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল ছোড়াছুড়ির ঘটনা ব্যতিত আর সব কেন্দ্রে অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে বলে ধারনা করা হচ্ছে ৷ নৌকা সমর্থিত এলাকাবাসী বিজয়ী বীর মো. তোফাজ্জল হোসেনকে নিজ নিজ অবস্থান থেকে অভিনন্দন জানিয়েছেন !!