মোবারক হোসেন শিশির : দুর্গাপুর দুর্গাপুর পৌরসভা নির্বাচনে নৌকার নির্বাচনী দেবীপুর ওয়ার্ড কমিটি গঠন সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ ফেব্রুয়ারী আসন্ন দুর্গাপুর পৌরসভা নির্বাচন উপলক্ষ্যে নৌকার পক্ষে ওয়ার্ড নির্বাচনী কমিটি গঠন সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ ফেব্রুয়ারী শুক্রবার পৌরসভার ১নং ওয়ার্ড দেবীপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রহিমুদ্দিনের সভাপতিত্বে কমিটি গঠন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য বদরুল ইসলাম তাপস, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মনোনীত মেয়র প্রার্থী তোফাজ্জল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান পুট্টু, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সাহাদত আলী, পৌরসভা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আজাহার আলী, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মজনু, নওপাড়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, পানানগর ইউপি চেয়ারম্যান আজাহার আলী খাঁ, উপজেলা যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম মিঠু, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক শরিফুজ্জামান শরিফ, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাজেদুর রহমান মিঠু সরকার সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।