ইয়ামিন হোসেন, ভোলা/৫২ মফস্বল ডেস্ক।।
সদর উপজেলার ২নং ইলিশা ইউনিয়নে কোন কাঁচা সড়ক থাকবে না বলে জানান ঐ ইউনিয়নের চেয়ারম্যান হাছনাইন আহাম্মেদ হাছান মিয়া।
শুক্রবার জুমার নামাজ শেষে ৬নং ওয়ার্ডের বিভিন্ন কাচা সড়ক পরিদর্শন কালে এসব কথা বলেন।
এসময় ইলিশা ৬নং ওয়ার্ডের সাজি কান্দির রাস্তাটি জলাবদ্ধতা মুসল্লিদের ও স্থানীয় পথচারীদের চলার উপযোগীর জন্য নিজস্ব অর্থয়ানে মেরামত করার উদ্যেগ নেন।
এসময় তিনি উপস্থিত লোকজনের উদ্দেশ্যে বলেন ইলিশা ইউনিয়নে পর্যায়ক্রমে সকল কাচা রাস্তা পাকা করা হবে এবং ইতিমধ্যে অনেক রাস্তার কাজ চলমান রয়েছে এবং যদি কোন কাচা রাস্তা তার জানামতে না থাকে তাহলে তাকে জানানোর জন্য অনুরোধ করেছেন।
তিনি আরো বলেন আমার নেতা বানিজ্য মন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহাম্মেদ এর নির্দেশে আমি কাজ করে যাচ্ছি এবং আপনাদের সেবা করার জন্যই মন্ত্রী মহোদয় আমাকে আপনাদের মাঝে পাঠিয়েছে। আমি সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।
ইনশাআল্লাহ ইলিশা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তুলবো। এসময় আরো উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য বারেক পাটওয়ারী, সচিব নোমান, মোঃ বাবলু ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।