মোঃ ইয়ামিন হোসেন/ইব্রাহীম খলিল/৫২ মফস্বল ডেস্ক।।
ভোলা সদর উপজেলার বেপারী বাজার এলাকা থেকে গোপন সংবাদেরর ভিত্তিতে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভোলা সদর থানার পুলিশ। সূত্রে জানাযায় গতকাল সোমবার দুপুর ৪.৩০ মিনিটের সময় বেপারী বাজার এলাকা থেকে ফারুক (২৬) নামের এক মাদক ব্যবসায়ীকে গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর থানার এস.আই দেলওয়ার হোসেন ও এ এস আই সাঈদের নেতৃত্বে আটক করা হয়। এসময় ফারুকের কাছে ২৩ পুরিয়া যাহার ওজন ৩০০ গ্রাম গাজা ও ১ পিছ ইয়াবা এবং নগদ ১৮,৯৭০ টাকা পাওয়া যায়। ফারুক দক্ষিণ রতনপুর ৯নং ওয়ার্ডের মোহাম্মদ আলী হাওলাদারের ছেলে। এ ব্যাপারে ভোলা সদর থানার ওসি মীর খারুল কবির ঘটনার সত্যতা স্বীকার করেছেন।