৫২ মফস্বল ডেস্ক।।
শিক্ষা নীতি উপধারা-১৬ বাতিলের দাবীতে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির উদ্যোগে দেশ ব্যাপী কর্মসূচির অংশ হিসাবে ভোলা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির অন্তর্ভূক্ত সকল লাইব্রেরীতে রবিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ধর্মঘট আহবান করেছে। ফলে সকাল ১১টা থেকে সকল লাইব্রেরীতে বিকিকিনি বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়ে ছাত্র,শিক্ষক সহ সাধারন ক্রেতারা।
বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির বরিশাল বিভাগীয় কমিটির সহ-সভাপতি ও ভোলা জেলা সহ-সভাপতি মাকসুদুর রহমান নোমান জানান, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে রবিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ধর্মঘট ডাকা হয়েছে। ধর্মঘটের অংশ হিসাবে ভোলা জেলার সকল লাইব্রেরীতে সকাল ১১টা থেকে বিকিকিনি বন্ধ রাখা হয়েছে। শিক্ষা মন্ত্রনালয়ের শিক্ষা নীতি উপধারা-১৬ বাতিল না করলে আমরা কঠোর কর্মসূচি গ্রহণ করব।