৫২, গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন, উপজেলার রাজাবাড়ী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও গাজীপুর জেলা বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদের সিনিয়র সহ- সভাপতি আবু সাঈদ কামাল।
১৪ এপ্রিল (মঙ্গলবার) সকাল ৭ টা থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে জাতি, ধর্ম- বর্ণ নির্বিশেষে তার নিজ ওয়ার্ডের নোয়াগাঁও গ্রামের পূবের টেক এলাকায় ২০০টি, রাজেন্দ্রপুর রেল স্টেশনের আশ-পাশের এলাকায় ২০০টি ও রাজেন্দ্রপুর বনানী প্রগতি সংঘের মাঠে ১০০টি অটোরিক্সা চালকদের মাঝে বেলা ১ টা পর্যন্ত এ খাদ্য সামগ্রী বিতরণ করেন।
সারা বিশ্বে করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করেছে।
মরণঘাতি করোনা ভাইরাসের বিস্তার রোধে বাংলাদেশে ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে সরকারি-বেসরকারি অফিস-আদালত, শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প-কারখানা, গণ পরিবহন, হাট- বাজারসহ সকল ধরনের গণ জমায়েত। স্থানীয় প্রশাসন প্রতিদিন মাইকিং করে সকলকে ঘরে থাকার আহ্বান জানাচ্ছেন।
এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছে খেটে খাওয়া দিনমজুর ও সাধারণ মানুষ। বিশেষ করে, যারা দিন আনে দিন খায়। এই সকল হতদরিদ্র মানুষ যেন অনাহারে না থাকে সেই জন্য মানবহিতৈষী আবুু সাঈদ কামাল- নিজ অর্থায়ণে রাজাবাড়ী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় নিজ হাতে গরিব-দুঃখী, অসহায়, হতদরিদ্র সর্বমোট ৫০০ শত পরিবারের মধ্যে ৫ কেজি পরিমাণ চাউল তুলে দেন।
এ সময় আবু সাঈদ কামাল “নিউজ চ্যানেল ৫২” কে জানান- “করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া গরিব-দুঃখী, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। মহামারির এ ক্রান্তিলগ্নে মানুষ মানুষের পাশে দাঁড়াবে এটাই মানুষের দায়িত্ব ও কর্তব্য। দুঃসময়ে যেন মানুষের পাশে দাঁড়াতে পারি আল্লাহপাক যেন সব সময় সেই তৌফিক দান করেন। সমাজে যারা বিত্তশালী আছেন, তারা যদি এই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ায় তাহলে কোন মানুষ না খেয়ে থাকবে না।”
তিনি আরও বলেন, “যারা সরকারি ১০ টাকা কেজি খাদ্য বান্ধব কর্মসূচীর সুবিধা থেকে বঞ্চিত, আমার সামর্থানুসারে তাদেরকে সু-শৃঙ্খলভাবে বন্টন করে দিয়েছি।”
এ সময় উপস্থিত ছিলেন, রাজাবাড়ী ইউনিয়ন আ’লীগ নেতা জজ মিয়া শেখ, জাতীয় পার্টির শাহ- আলম সরকার, হায়দার আলী, আল- আমিন প্রমূখ।