৫২ মফস্বল ডেস্ক।।
শ্রীপুর পৌর শ্রমিক লীগের উদ্যোগে শ্রমজীবি মেহনতি মানুষের আন্তজাতিক সংহতি প্রকাশের এক ঐতিহাসিক গৌরবময় মহান মে দিবস উপলক্ষ্যে রবিবার সকালে শ্রীপুর পৌর শহরে বর্ণ্যাঢ র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
পৌর শ্রমিকলীগের সহ-সভাপতি সাফিজ উদ্দিন নেতৃত্বে র্যালীটি পৌর শহর পদক্ষিন করে। পরে শ্রীপুর চৌরাস্তা মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা শ্রমিকলীগের সদস্য রাশিদুল ইসলাম (শেখ মোহাম্মদ), শ্রমিক নেতা আসাবুদ্দিন, হেলাল উদ্দিন, হান্নান মিয়া, ফজলুল ইসলাম, রফিকুল ইসলাম, তাইজুল ইসলাম, নাঈম আহম্মেদ, আকবর হোসেন প্রমুখ।