৫২ মফস্বল ডেস্ক।।
গাজীপুর সদর উপজেলার ভবানীপুর-মেম্বারবাড়ীএলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পর্শে অবস্থিত সি.এ নীট্রওয়্যার পোশাক কারখানায় শ্রমিকছাটাইকে কেন্দ্র করে কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চাঁর ঘন্টাঅবরোধ করে রাখেন।

এ সময় ঢাকা মায়মনসিংহ মহাসড়কের উভয় পার্শে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ, জয়দেবপুর থানা পুলিশ ও মাওনা হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেণ। পরে পুলিশ, শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিতে চাইলে শ্রমিকরা উত্তেজিত হয়ে মারমুখি হয়, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে শ্রমিকদের উপর লাঠিচার্জ ও ৩রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে শ্রমিকদের সড়ক থেকে উঠিয়ে দেন।
খবর পেয়ে গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার ঘটনা স্থলে এসে উত্তেজিত শ্রমিকদের সাথে কথা বলে পরিস্থিতি শান্ত করেন। পরে শ্রমিকদের অভিযোগের ভিত্তিতে পুলিশ সুপারের নির্দেশে কারখানার মানব সম্পদ কর্মকর্তা জাকির হোসেন ,সাকিব হোসেন, ও জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সুপার শামসুন্নাহার শ্রমিকদের আশ্বস্ত করে বলেন, কোন শ্রমিক ছাটাই করা হবেনা, তোমরা সবাই ঘরে ফিরে যাও, আগামী শনিবার সকালে আমি এসে তোমাদের মালিককে নিয়ে তোমাদের সাথে বসে তোমাদের অভিযোগ শুনে সমস্যার সমাধান করবো। পরে শ্রমিকরা পুলিশ সুপারের কথায় আশ্বস্ত হয়ে ফিরে যান।
কারখানার শ্রমিকরা জানান, আজ (২৯ নভেম্বর) সকালে কাজে যোগ দিতে আসলে নিরাপত্তা কর্মীরা প্রায় ৩’শ শ্রমিককে কারখানায় প্রবেশ করতে দেয়নি। পরে শ্রমিকরা উত্তেজিত হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেণ।

ঘটনাস্থলে পুলিশ সুপার শামসুন্নাহার, গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) সাহেব আলী পাঠান , অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সবুর, শিল্প পুলিশের পরিদর্শক হাবিব ইস্কান্দার, হোতাপাড়া ফাঁড়ির আই.সি ইন্সপেক্টর মুজাহিদুল ইসলাম, জয়দেবপুর থানার উপ-পুলিশ পরিদর্শক মাজহারুল ইসলাম, উপ-পুলিশ পরিদর্শক জামান সহ পুলিশ সদস্যরা ঘটনা স্থলে থেকে পরিস্থিতি স্বাভাবিক করেণ।