মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গাজীপুরে লাগেজ-বস্তায় নারীর খণ্ডিত মরদেহ, আটক ৩ গাজীপুরে চাঁদাবাজির মামলা দিয়ে জমি দখলের অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে “মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি” এই স্লোগানে গাজীপুরে ভাওয়াল টাইগার্স ক্লাবের লাখ টাকার ফুটবল টুর্নামেন্ট ইউপি সদস্যের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে গাজীপুরে মানববন্ধন সাংবাদিক আবুল কাশেমের নামে টেকনাফ থানায় করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ‎গাজীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ইউপি সদস্যের নামে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা গাজীপুরে যুবদল নেতার উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে গাজীপুর সদর উপজেলা বিএনপির আলোচনা সভা ও বিজয় র‍্যালী – ঐক্যবদ্ধ থাকার আহবান এমপি বাচ্চুর জয়দেবপুর থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত শেষ পর্যায়ে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া, শিগগিরই ঘোষণা হতে পারে কেন্দ্র ও মহানগর নেতৃত্ব

আয় কমেছে বিআইডব্লিউটিসির: নতুন রুটের সন্ধান

নিজস্ব প্রতিবেদক
আপডেট টাইম : সোমবার, ২৯ আগস্ট, ২০২২, ৭:১৩ পূর্বাহ্ণ

৫২ জাতীয় ডেস্ক।।

পদ্মা সেতু চালু হওয়ার পর শিমুলিয়া-বাংলাবাজার রুটের ফেরি বন্ধ হয়ে গেছে। পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি পয়েন্টে ব্যাপক সেতুর প্রভাব পড়েছে। আগে যেখানে ফেরির জন্য গাড়ি বসে থাকত সেখানে ফেরি বসে থাকে গাড়ির অপেক্ষায়। দেশের সবচেয়ে ব্যস্ত দুটি ফেরি পয়েন্টের একটি বন্ধ। আর অপরটিতে যানবাহনের চাপ কমায় রাষ্ট্রীয় নৌপরিবহণ সংস্থা বিআইডব্লিউটিসির আয় কমেছে। দিনে ৬০ লাখ টাকা হিসাবে বছরে ২১৬ কোটি টাকা আয় হারানোর শঙ্কায় পড়েছে সংস্থাটি। এমন পরিস্থিতিতে আয় বাড়ানোর টার্গেটে মাঠে নেমেছে সংস্থার কর্মকর্তারা। সন্ধান চলছে নতুন ফেরি রুটের। সারা দেশে আট থেকে ৯টি নতুন পয়েন্টে ফেরি চালুর কথাও ভাবা হচ্ছে। এসব পয়েন্টের সম্ভাব্যতা যাচাইয়ে সরাসরি যাচ্ছেন সংস্থার চেয়ারম্যানসহ কর্মকর্তারা।

একসময় শিমুলিয়া-কাঁঠালবাড়ি রুটে যানবাহন পারাপার করত ১৮-২০টি ফেরি। বিশালাকৃতির এসব ফেরি চেপে দিনে পার হতো ছয় থেকে সাত হাজার যানবাহন। সংস্থাটির তথ্যানুযায়ী-এ ঘাট থেকে দৈনিক ৩০ থেকে ৩৫ লাখ টাকা আয় হতো। দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি পয়েন্ট দিয়ে আগে খুলনা ও বরিশালসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার সিংহ ভাগ যানবাহন পার হতো। সেতু চালু হওয়ার পর শুধু দুটি পয়েন্টেই নয়, উত্তরাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগে ব্যবহৃত আরিচা-কাজিরহাট ফেরি পয়েন্টেও আয় কমেছে ।

বিআইডব্লিউটিসির উপ-মহাব্যবস্থাপক ও ফেরি বিভাগের প্রধান খালিদ নেওয়াজ বলেন, আমাদের বহরে মোট ফেরি ৫২টি। আগে সব চালানোর পরও ফেরি সংকটে হিমশিম খেতে হতো। আর এখন অর্ধেকই ঘাটে বাধা থাকে। দৌলতদিয়া-পাটুরিয়া পয়েন্টে আগে ২০-২২টি চালিয়েও হিমশিম খেতে হতো। সেখানে এখন ১১টি ফেরি চলছে। এরপরও যানবাহনের অপেক্ষায় বসে থাকছে ফেরি। আরিচা-কাজিরহাট পয়েন্টেও একই অবস্থা। সেখানে মাত্র পাঁচটি ফেরি চলছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পদ্মা সেতু চালু হওয়ার আগে দৌলতদিয়া-পাটুরিয়া পয়েন্টে দৈনিক ৮০ লাখ টাকা পর্যন্ত রাজস্ব আয় হতো। এখন তা কমে ৩০-৩৫ লাখে দাঁড়িয়েছে। কাজিরহাট-আরিচাসহ আরও কয়েকটি রুটেও আয় কমেছে।

বিআইডব্লিউটিসির চেয়ারম্যান ও ঊর্ধ্বতন কর্মকর্তারা ফেরি চালানোর সম্ভাব্যতা যাচাই করেছেন। ১৯ আগস্ট পটুয়াখালীর গলাচিপার আগুনমুখো নদীর কোড়ালিয়া-পানপট্টি পয়েন্ট এবং ২০ আগস্ট বরগুনার বামনা-বদনীখালী পয়েন্টে তারা সম্ভাব্যতা যাচাই করেন। বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) এসএম আশিকুজ্জামান বলেন, আগুনমুখোর ৭-৮ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে ফেরিগুলোকে। আর বামনা-বদনীখালী পয়েন্টে বিষখালীর প্রস্থ ১ কিলোমিটার। এ দুই পয়েন্টে ফেরি চালু হলে সড়ক যোগাযোগ নেটওয়ার্কের আওতায় আসবে সাগর পাড়ের বিচ্ছিন্ন উপজেলা রাঙ্গাবালী। পদ্মা সেতু চালু হলেও ভোলা জেলার লোকজন পুরোপুরি সুবিধা পাচ্ছে না। লাহারহাট-ভেদুরিয়া পয়েন্টে ফেরি থাকলেও সেটা দীর্ঘ পথ হওয়ায় পাড়ি দিতে অনেক সময় লাগে। এ ক্ষেত্রে কালাইয়া-নাজিরগঞ্জ পয়েন্টে ফেরি চালু হলে ভোলার দক্ষিণাংশের লোকজন সহজে ফেরি ব্যবহার করে পটুয়াখালী-বরিশাল হয়ে পদ্মা সেতু পাড়ি দিয়ে ঢাকায় যেতে পারবে। এ সময় তার সাথে ছিলেন ভোলার বিআইডব্লিউটিসির ব্যবস্থাপক (বাণিজ্য) পারভেজ খান প্রমুখ।

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ-সদস্য মুহিবুর রহমান বলেন, রাঙ্গাবালী পুরোপুরি একটি বিচ্ছিন্ন উপজেলা। ভয়ংকর আগুনমুখো যখন ফুঁসে উঠে তখন নদীতে বন্ধ থাকে লঞ্চ ট্রলার আর স্পিডবোট পারাপার। এ ছাড়া গাড়ি নিয়ে সরাসরি যাওয়াও যায় না। বিআইডব্লিউটিসির কর্মকর্তারা কোড়ালিয়া-পানপট্টি পয়েন্ট পরিদর্শন করেছেন। এখানে ফেরি চলাচল শুরু হলে লাখ লাখ মানুষের জীবনধারায় ইতিবাচক পরিবর্তন আসবে।

নৌপরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের এমপি শাহজাদা সাজু বলেন, পদ্মা সেতু চালু হলে ফেরি সেক্টর কী ধরনের বিপর্যয়ের মুখে পড়বে সেটা নিয়ে চিন্তা-ভাবনা ছিল আমাদের। কিভাবে এ পরিস্থিতি থেকে উত্তরণ ঘটানো যাবে তা নিয়েও বহুবার আলোচনা হয়েছে স্থায়ী কমিটির সভায়। মন্ত্রণালয় ও সংসদীয় কমিটির নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী-নতুন রুটে ফেরি চালানোর সম্ভাব্যতা যাচাই চলছে। বিআইডব্লিউটিসির চেয়ারম্যানের গলাচিপা সফরের সময় আমিও ছিলাম। নতুন রুটগুলো চালু হলে সম্ভাব্য লোকসানের আশঙ্কা থেকে বেরিয়ে আসতে পারবে সংস্থাটি। একই সঙ্গে উপকৃত হবে বিচ্ছিন্ন এলাকাগুলোয় বসবাসকারী মানুষ।


এ জাতীয় আরো খবর...

আর্কাইভ সংবাদ

FriSatSunMonTueWedThu
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
    123
45678910
11121314151617
18192021222324
252627282930 
       
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031   
       
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31      
   1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
       
1234567
891011121314
15161718192021
22232425262728
293031    
       
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
       
  12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
       
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
   1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
       
 123456
78910111213
14151617181920
21222324252627
282930    
       
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31      
   1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
       
1234567
891011121314
15161718192021
22232425262728
293031    
       
    123
45678910
11121314151617
18192021222324
25262728293031
       
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
       
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
    123
45678910
11121314151617
18192021222324
252627282930