আমেরিকায় এক্সচেঞ্জ প্রোগ্রামে সুযোগ বাংলাদেশী আন্ডারগ্র্যাজুয়েটদের জন্য
গ্লোবাল ইউগ্রেড প্রোগ্রামের আওতায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষে আমেরিকার স্নাতক স্তরের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনার সুযোগ পাচ্ছে বাংলাদেশী আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীরা। অনলাইনে আবেদন করতে বলা হয়েছে ইচ্ছুকদের।
আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, আমেরিকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্নাতক পর্যায়ের এই এক্সচেঞ্জ প্রোগ্রামে পড়ার সুযোগ পাবে বাছাইকৃত শিক্ষার্থীরা। এটি একটি সম্পূর্ণ বিনামূল্যে বৃত্তি। এই প্রোগ্রামের মেয়াদ একটি সেমিস্টার।
গ্লোবাল ইউগ্রেড প্রোগ্রামের লক্ষ্য হচ্ছে বিভিন্ন দেশের শিক্ষার্থীদের আমেরিকার শিক্ষাব্যবস্থা সম্পর্কে জানানো, মার্কিন মূল্যবোধ ও সংস্কৃতির বিনিময় করা এবং সামাজিক কাজের অভিজ্ঞতা দেওয়া। ২০২৪ সাল পর্যন্ত এই গ্লোবাল ইউগ্রেড প্রোগ্রামে বাংলাদেশের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।
এই প্রোগ্রামের আওতায় শিক্ষার্থীরা কী করবে
আবেদনের নিয়মাবলী
আবেদন প্রক্রিয়া
গ্লোবাল ইউগ্রেড প্রোগ্রামের জন্য এই ওয়েবসাইটে অনলাইন আবেদন করা যাবে। ওয়েবসাইটে প্রয়োজনীয় নথিসহ আবেদন করতে হবে। ওই ওয়েবসাইটে গ্লোবাল ইউগ্রেড বৃত্তি সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ছাড়া বৃত্তিসংক্রান্ত যেকোনো তথ্যের প্রয়োজনে ঢাকার মার্কিন দূতাবাসের গ্লোবাল ইউগ্রেড প্রোগ্রামের ই-মেইল ( DhakaUSExchanges@State.gov) এ ই-মেইল করা যাবে।
আবেদনের শেষ দিন
১৫ ডিসেম্বর ২০২৪, রাত ১১টা ৫৯ মিনিট (বাংলাদেশ সময়)।