ইয়ামিন হোসেন, ৫২ ভোলা থেকে।।
ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের অসুস্থ হাসেম দালালের চিকিৎসার খোজ খবর নিলেন রাজাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান খানঁ শনিবার সকালে তিনি হাসেম দালালের বাড়ীতে গিয়ে তার পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং হাসেম দালালের চিকিৎসার খোজ খবর নেন।এর আগে মিজান খানঁ ৬নং ওয়ার্ডের একটি ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের অভিযোগের ভিত্তিতে সেখানে যান এবং জমির মালিক সফিক বয়াতী, রশিদ মাতাব্বরসহ স্থানীয় পথচারীদের সাথে কথা বলেন এসময় মিজান খানঁ বলেন এই মাটি কাটাতে যদি কোন সমস্যা হয় তাহলে কাটতে দেওয়া হবে না আর সমস্যা আছে কি জানতে চাইলে স্থানীয়রা জানান ড্রেজার মেশিন দিয়ে খালটি খনন করা হলে আমাদের জন্য আরো উপকৃত হবে।আসন্ন ৬নং ওয়ার্ডের উপ নির্বাচনে আপনার অবস্থান কতটুকু জানতে চাইলে মিজান খানঁ বলেন,ভোলার গণমানুষের নেতা সাবেক বাণিজ্যমন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি মহোদয়ের স্নেহ আর ভালোবাসা নিয়ে যতদিন রাজাপুরের চেয়ারম্যান এর দায়িত্ব পালন করেছি সফলতার সাথেই পালন করেছি আর এই একটি ওয়ার্ডের উপ নির্বাচনে এই ওয়ার্ডের ভোটারা বিপুল ভোটে আমাকে বিজয়ী করবে ইনশাল্লাহ্ আমি আশাবাদী, মিজান খানঁ বলেন আমার দায়িত্বে থাকা অবস্থায় আজকের এসময় পর্যন্ত রাজাপুর ইউনিয়নের কোন মানুষ অযথা হয়রানী হয়েছে বলে কেউ বলতে পারবে না আশা করি আগামীদিন গুলোতে ও রাজাপুর ইউনিয়ন কে একটি আর্দশ ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ্এসময় উপস্থিত ছিলেন, বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল মিয়া, চর মোহাম্মদ আলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমুল কৃষ্ণ নন্দী,মাইনউদ্দিন দালাল,আবু কালাম সরদার,কাদির ফকির,আলী হাওলাদার,সোহেলসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।