শনিবার, ২৩ মে ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গাজীপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখল ও গাছ লুটের অভিযোগ সংস্কার ও নির্বাচনী প্রতিশ্রুতি পর্যবেক্ষণের দক্ষতা বৃদ্ধিতে সাংবাদিকদের জন্য কর্মশালা অনুষ্ঠিত গাজীপুরে ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলার অভিযোগ গাজীপুরে পাম্পে তেল নিতে এসে মারামারি আটক-৪ ভাওয়াল জাতীয় উদ্যানের প্রাচীর ভেঙ্গে জিসিসি’র ডাম্পিং স্টেশন নির্মান গাজীপুরে ভাওয়াল রিসোর্টে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযান: গ্রেফতার-৬ গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রেফতার গাজীপুরে কারখানায় হামলা ও চাঁদাবাজির অভিযোগ আহত ৩ গাজীপুরে পূর্ব ডগরী ফুটবল ক্লাবের নতুন কমিটির অভিষেক ও ইফতার মাহফিল

একাদশ নির্বাচন নিয়ে ব্যাপক আগ্রহ, নানা অভিযোগ ও আশঙ্কা ও রয়েছে

নিজস্ব প্রতিবেদক
আপডেট টাইম : শনিবার, ১৭ নভেম্বর, ২০১৮, ৫:২৩ অপরাহ্ণ

৫২ জাতীয় ডেস্ক।।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মনোনয়নলাভে আগ্রহীদের সংখ্যা এবার অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। গতবার নির্বাচন বয়কটকারী দল বিএনপি’র নেতৃত্বাধীন ‘২০ দলীয় জোট’ এবং  নবগঠিত ‘জাতীয় ঐক্যফ্র্ন্ট’ এবার ‘আন্দোলনের অংশ হিসেবে’ নির্বাচনে যাওয়ার ঘোষণা দেয়ার পর থেকেই বদলে গেছে পুরো চিত্র।

জাতীয় সংসদের ৩০০ আসনের বিপরীতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ৪ হাজার ২৩টি। অন্যদিকে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি হয়েছে প্রায় সাড়ে চার হাজার। বিগত যেকোনো নির্বাচনে এবং যেকোনো দলের চেয়ে এবার বিএনপি মনোনয়ন ফরম বিক্রিতে রেকর্ড সৃষ্টি হয়েছে।

দলগুলো থেকে যে বিপুল সংখ্যক আগ্রহী প্রার্থী মনোনয়ন ফরম কিনেছেন তাদের মধ্যে রয়েছেন যেমন পরীক্ষিত ও অভিজ্ঞ নেতা, তেমনি রয়েছেন তরুণ প্রজন্মের রাজনৈতিক কর্মী, পেশাজীবী, সংগীত শিল্পী, অভিনেতা, ব্যবসায়ী, ক্রিকেটার এ রকম নানা পেশার মানুষ।

আওয়ামী লীগের মনোয়ন ফরম বিক্রি

নির্বাচন পর্যবেক্ষকদের মতে, এই দেশের মানুষ রাজনীতিপ্রবণ। রাজনীতির প্রতি মানুষের আগ্রহের কারণেই এবার বেশি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

রাজনীতি বিশ্লেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এমাজউদ্দিন আহমেদ মনে করেন, বাংলাদেশের মানুষ প্রচণ্ড মাত্রায় রাজনীতি সম্পৃক্ত। রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের আকাঙ্ক্ষার কারণেই মনোনয়নপত্র বেশি বিক্রি হয়েছে।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপ জনগণকে নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে উৎসাহী করছে বলেও মনে করেন এই প্রবীণ শিক্ষক।

পরিবেশ স্বাভাবিক থাকলে, আসন্ন জাতীয় নির্বাচন দেশের জন্য উদাহরণ হয়ে থাকবে বলেও মনে করেন বিশ্লেষকরা।

কবিতা খানম

ইসি’র বক্তব্য

তবে নির্বাচন কতটা সুষ্ঠু ও নিরপেক্ষ হবে সেটা নিয়ে এখনো আশঙ্কা রয়ে গেছে। খোদ নির্বাচন কমিশনার কবিতা খানম গতকাল রাজশাহীতে নিার্বাচনী কর্মর্তাদের সভায় বলেছেন, কোথাও শতভাগ সুষ্ঠু নির্বাচন করা যায় না, তবে তারা একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য কমকর্তাদের সক্রিয় থাকার উপদেশ দিয়েছেন।

যদিও সবগুলো বিরোধীদলের দাবি ছিল নির্বাচনে সেনা মেতায়েন করা হোক, কিন্তু  নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার কাল স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, সকল নির্বাচনী কেন্দ্রে সেনা মোতায়েন করা হচ্ছে না।

এ অবস্থায় জাতীয় ঐক্য ফ্রন্টের নেতারা গতকাল গণমাধ্যম সম্পাদকদের অনুরোধ করেছেন, নির্বাচন সুষ্ঠু করতে তারাও যেন সজাগ দৃষ্টি রাখেন।

ইইউ’র প্রত্যাশা

ওদিকে, ইউরোপীয় পার্লামেন্টে গৃহীত এক প্রস্তাবে বাংলাদেশের আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও স্বচ্ছতার সঙ্গে হবে বলে আশা প্রকাশ করে সব রাজনৈতিক পক্ষকে সহিংসতা ও উসকানির পথ পরিহারের আহ্বান জানানো হয়েছে।

ফ্রান্সের স্ট্রাসবুর্গে ইউরোপীয় পার্লামেন্টে বৃহস্পতিবার বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে বিতর্কের পর গৃহীত ওই প্রস্তাবে বলা হয়েছে, নির্বাচন হতে হবে এমনভাবে যাতে জনগণের ইচ্ছার যথার্থ প্রতিফলন ঘটে।

ঐক্যফ্রন্টের নেতারা

জোটের ভোট

ইতোমধ্যে, নিবন্ধিত রাজনৈতিক দলগুলো নির্বাচন কমিশনকে (ইসি) জানিয়েছে, তারা এককভাবে নাকি জোটগতভাবে নির্বাচনে অংশ নেবে এবং তাদের প্রতীক কী হবে।

ইসি সূত্র জানায়, বর্তমানে ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৩৯টি। নিবন্ধিত এই ৩৯টি দলের মধ্যে ২৪টি দল বাংলাদেশ আওয়ামী লীগ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতৃত্বাধীনে দুই জোটে রয়েছে। এর মধ্যে বিএনপির নেতৃত্বাধীন জোটের ১১টি দল বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচন করার কথা জানিয়েছে ইসিতে। অন্যদিকে, বাকি ১৩টি দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন জোটে থাকলেও এর মধ্যে ১০টি দল অংশ নেবে আওয়ামী লীগের নৌকা প্রতীকে। বাকি তিনটি দলের প্রতীক হবে জাতীয় পার্টির লাঙ্গল। বিকল্পধারা বাংলাদেশ আবার ইসি জানিয়েছে, নৌকার পাশাপাশি নিজস্ব কুলা প্রতীকেও তারা নির্বাচন করতে আগ্রহী।

এদিকে, ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের মোট ১১টি নিবন্ধিত রাজনৈতিক দল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই দুই জোটের বৃহত্তম শরিক দল বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে নির্বাচন করতে চিঠি দিয়েছে ইসিতে।

এই ১১টি দলের বাইরেও নিবন্ধন না থাকা আরও ১০টি দলও ধানের শীষের প্রতীকে অংশ নেবে বলে জানিয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে।

উল্লেখ্য, ২৩ ডিসেম্বর ভোটগ্রহণের তারিখ ঠিক করে গত ৮ নভেম্বর জাতির উদ্দেশে ভাষণ দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। পরে অবশ্য ভোটগ্রহণের তারিখ একসপ্তাহ পিছিয়ে দিয়ে ১২ নভেম্বর পুনঃতফসিল ঘোষণা করা হয়। পুনঃতফসিল অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৮ নভেম্বর। এরপর কমিশন ২ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই করবে। যোগ্য প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন ৯ ডিসেম্বর পর্যন্ত। পরদিন ১০ ডিসেম্বর ইসি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করলে শুরু হবে নির্বাচনী প্রচারণা।

বাম জোট

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্যান্য রাজনৈতিক দলের পাশাপাশি বামপন্থি দলগুলোও নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে। বামপন্থি ৮টি দলের জোট বাম গণতান্ত্রিক জোটে নিবন্ধিত দলগুলো হলো বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। এ দলগুলো গত দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়নি।

এ জোটের শরীক সিপিবি ১০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। ইতোমধ্যে ৮০টির মতো আসনে সিপিবির প্রার্থী চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে। বাসদ ৬০টি আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। দলটির ইতোমধ্যে ৪০টির মতো আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। এই জোটের নিবন্ধিত অপর দল বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ২০টির মতো আসনে প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)

ইসলামী দল

বাংলাদেশের ধর্মভিত্তিক দলগুলোর মধ্যে আলোচিত চরমোনাই পীরের সংগঠন ইসলামী আন্দোলন কোনো জোটেই যোগ না দিয়ে এককভাবে ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে। সাম্প্রতিক বছরগুলোতে অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে ভোটের হিসেবে তাদের অবস্থান দেখা গেছে আওয়ামী লীগ ও বিএনপি’র পরে তৃতীয় স্থানে। এ ছাড়া  বেশ কয়েকটি ইসলামী দল ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রেখে অথবা জোট বেঁধে আগামী সংসদ নির্বাচনে ভোট করতে চায়। সেজন্য ক্ষমতাসীন দলের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন দলীয় নেতারা। এদের মধ্যে রয়েছে, বাংলাদেশ ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ খেলাফত মজলিস ও তরিকত ফেডারেশন। অরাজনৈতিক সংগঠন হিসেবে পরিচিত হেফাজতে ইসলামও সম্প্রতি প্রধানমন্ত্রীকে  কওমী জননী উপাধিতে ভূষিত করে আওয়ামী লীগের সঙ্গে জোট বেঁধে নির্বাচন করতে আগ্রহী প্রকাশ করেছে।

হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য

ওদিকে নব্বইয়ের দশকে বাংলাদেশে ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণার প্রক্ষাপটে গড়ে ওঠা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ গতকাল এক সংবাদ সম্মেলনে দাবি করেছেন, যারা অতীতে জনপ্রতিনিধি হয়ে ও থেকে ধর্মীয় জাতিগত সংখ্যালঘু ও আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থবিরোধী কর্মকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষাভাবে লিপ্ত ছিলেন বা আছেন এমন কাউকে যেন মনোনয়ন না দেয়া হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক রানা দাসগুপ্ত বলেছেন, ‘এমন কাউকে প্রার্থী করা হলে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় সংখ্যালঘুদের ভোট দেয়া সম্ভব হবে বলে মনে হয় না।’

তিনি আরো বলেন, ‘দ্বিধাহীন চিত্তে বলতে চাই, দেশের ১২ শতাংশ সংখ্যালঘু ভোটারকে উপেক্ষা করে বা  পাশ কাটিয়ে কোনো রাজনৈতিক দল ও জোটের ক্ষমতায়ন যেমন সম্ভব নয়, তেমনি মুক্তিযুদ্ধের বাংলাদেশ বিনির্মাণও সম্ভব নয়। কেননা ভোটের রাজনীতিতে এরাই হলো নিয়ামক শক্তি।’


এ জাতীয় আরো খবর...

আর্কাইভ সংবাদ

FriSatSunMonTueWedThu
1234567
891011121314
15161718192021
22232425262728
293031    
       
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
       
  12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
       
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
   1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
       
 123456
78910111213
14151617181920
21222324252627
282930    
       
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31      
   1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
       
1234567
891011121314
15161718192021
22232425262728
293031    
       
    123
45678910
11121314151617
18192021222324
25262728293031
       
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
       
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
    123
45678910
11121314151617
18192021222324
252627282930 
       
22232425262728
2930     
       
    123
45678910
       
  12345
13141516171819
20212223242526
27282930   
       
      1
9101112131415
16171819202122
23242526272829
3031     
   1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
       
      1
23242526272829
30      
   1234
567891011
12131415161718
19202122232425
       
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31      
  12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
       
      1
2345678
23242526272829
3031     
    123
45678910
11121314151617
18192021222324
252627282930 
       
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031   
       
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30      
   1234
12131415161718
19202122232425
262728293031 
       
   1234
567891011
12131415161718
19202122232425
262728    
       
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
    123
45678910
11121314151617
18192021222324
252627282930 
       
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031   
       
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31      
   1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
       
15161718192021
22232425262728
293031    
       
     12
17181920212223
       
  12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
       
14151617181920
21222324252627
2829     
       
     12
17181920212223
31      
  12345
20212223242526
2728293031  
       
2930     
       
    123
11121314151617
18192021222324
       
  12345
6789101112
13141516171819
27282930   
       
      1
9101112131415
16171819202122
3031     
   1234
567891011
12131415161718
       
 123456
21222324252627
282930    
       
     12
3456789
31      
   1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
       
22232425262728
       
       
      1
2345678
9101112131415
30      
   1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
       
    123
45678910
11121314151617
18192021222324
25262728293031
       
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
      1
2345678
9101112131415
16171819202122
232425262728 
       
   1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
       
    123
45678910
11121314151617
18192021222324
25262728293031
       
78910111213
14151617181920
21222324252627
28293031   
       
      1
2345678
23242526272829
30      
   1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
       
 123456
78910111213
14151617181920
21222324252627
282930    
       
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31      
     12
17181920212223
2425262728  
       
  12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
       
      1
2345678
16171819202122
23242526272829
3031     
    123
45678910
11121314151617
18192021222324
252627282930 
       
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031   
       
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30      
   1234
567891011
19202122232425
262728293031 
       
1234567
891011121314
15161718192021
22232425262728
293031    
       
     12
10111213141516
       
  12345
20212223242526
       
2930     
       
    123
25262728293031
       
   1234
19202122232425
26272829   
       
891011121314
293031    
       
    123
25262728293031
       
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
       
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
    123
45678910
11121314151617
18192021222324
252627282930 
       
 123456
78910111213
21222324252627
28293031   
       
     12
24252627282930
31      
293031    
       
  12345
2728     
       
      1
2345678
9101112131415
16171819202122
3031     
আপনার সন্তানকে দ্বীনি শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে উক্ত প্রতিষ্ঠানে ভর্তি করাতে যোগাযোগ পরিচালক: ০১৭৪৩৫৬০২৫২
আপনার হালাল উপার্জনের একটি অংশ দান করে মসজিদ মাদ্রাসা নির্মাণে সহযোগিতা করে সদাকায়ে জারিয়ায় অংশ নিন।
এক ক্লিকে বিভাগের খবর