৫২, গাজীপুর অফিস।।
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর বনানী প্রগতি সংঘের মাঠে এস.এস.এম গ্রুপের শুভ উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ১৭ মার্চ (মঙ্গলবার) সকালে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজাবাড়ী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ও গাজীপুর জেলা বঙ্গবন্ধু চার নেতা পরিষদের সিনিয়র সহ- সভাপতি আবু সাঈদ কামাল।
বিশেষ অতিথি ছিলেন, মোঃ নুরুল ইসলাম ফকির, আব্দুল গফুর চৌধুরী, আনোয়ার হোসেন, মোঃ বারেক হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজাবাড়ি ইউনিয়ন আ’লীগ নেতা ও রাজাবাড়ি ইউনিয়নের (৭নং) ওয়ার্ডের সভাপতি পদপ্রার্থী ত্যাগী নেতা জজ মিয়া শেখ, যুবলীগ নেতা হায়দার আলী প্রমুখ।
এছাড়াও আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ- অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।