৫২ কুড়িগ্রাম প্রতিনিধি ।।
কুড়িগ্রাম সদরের ভোগডাঙ্গা ইউনিয়নে মধ্যকুমরপুর মদিনাতুল উলুম আমিনিয়া দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদেরকে নিয়ে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে রোববার দুপুরে একটি বিশাল র্যালি কুমরপুর বাজার থেকে ভিতরবন্দ হয়ে মাদ্রাসায় এসে সমবেত হয়। পরে মাদ্রাসা প্রাঙ্গনে মাদ্রাসা সুপার আমিনুল ইসলাম রাজা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব শাহানুর সরকার, আরডিআরএ’র প্রোগ্রাম অফিসার মনিন্দ্রনাথ সরকার, শিক্ষক ডা: মজিবুর রহমান, মিজানুর রহমান, আনিছুর রহমান প্রমুখ।
বেসরকারি সংগঠন আরডিআরএস বাংলাদেশ’র সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচি প্রকল্পের আয়োজনে এবং পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহযোগিতায় মাদ্রাসার ৪ শতাধিক শিক্ষার্থী মাদ্রাসা প্রাঙ্গন পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, র্যালি ও বিষয়ভিত্তিক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।