মমিনুল ইসলাম বাবু, ৫২ কুড়িগ্রাম থেকে।।
কুড়িগ্রামে শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। সন্ধ্যার পর থেকে শীতের প্রকোপ বাড়তে থাকে। সকাল ৮টা পর্যন্ত শীতের তীব্রতা বেশী থাকে।
প্রয়োজনীয় শীতবস্ত্র না থাকায় নারী, শিশু ও বৃদ্ধরা শীতে কাবু হয়ে পড়েছে। শীত নিবারণের জন্য অনেকেই খুড়কুটো জ্বালিয়ে বসে থাকছে।
এবছর সরকারিভাবে উদ্যোগে প্রায় ৪২ হাজার কম্বল বিতরণ করার কথা থাকলেও অনেক এলাকায় এখনও বিতরণ শুরু হয়নি। অত্যধিক ঠান্ডার কারণে বোরো বীজতলা ও আলু ক্ষেতে ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার সুত্রে জানা গেছে, বৃহষ্পতিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।