৫২ জাতীয় ডেস্ক।।
বাংলাদেশের একাদশ সংসদ নির্বাচনে গণফোরাম থেকে নির্বাচিত দু’জন সংসদ সদস্য সুলতান মনসুর ও মোকাব্বির খান শপথ নেবেন কি নেবেন না- সে বিষয়ে দলের ভেতর ভিন্নমত রয়েছে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্ট শীর্ষ নেতা ড. কামাল হোসেন। এ ব্যাপারে দু’একদিনের মধ্যেই দলীয় ফোরামে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।
সম্প্রতি সংবাদমাধ্যমকে দেয়া এক বিবৃতিতে ঐক্যফ্রন্ট নেতা মোস্তফা মহসিন মন্টুৎ জানিয়েছিলেন, দল বা জোট থেকে কেউ শপথ নিচ্ছেন না।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর রাজনীতির মাঠে তেমন কোনো শোরগোল না হলেও জাতীয় ঐক্যফ্রন্ট ও গণফোরামের জয়ী দুই নেতার শপথ গ্রহণের বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে। এখনও অনিশ্চয়তা কাটেনি।
দেশ ও জাতির স্বার্থে গণফোরামের যে কোনো সিদ্ধান্ত ইতিবাচক, বরাবরই এমনই দাবি করে আসছেন দলটির শীর্ষ নেতারা। এ কারণেই সবার ধারণা তাদের এই ইতিবাচক শব্দটিই হয়তো জয়ীদের শপথ নেয়ার পক্ষে।
তবে, নির্বাচনে জয়ী গণফোরাম নেতা মোকাব্বির খান গণমাধ্যমকে জানিয়েছেন, শপথ নেয়ার বিষয়ে দল ও ড. কামাল হোসেন ইতিবাচক।
এ বিষয়ে ড. কামাল হোসেন বলেছেন, শপথ নেয়ার বিষয়ে দলের ভেতর পাল্টাপাল্টি যুক্তি রয়েছে। দলীয় সিদ্ধান্তের জন্য অপেক্ষার করতে হবে।
এর আগে গত ৬ জানুয়ারি ঐক্যফ্রন্টের এক বৈঠক শেষে গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু সাংবাদিকদের জানিয়েছিলেন, ‘ঐক্যফ্রন্টের কেউ শপথ নিচ্ছেন না’।
গণফোরামের নেতারা সংসদ সদস্য হিসেবে শপথ নিলে ঐক্যফ্রন্টে কোনো প্রভাব পড়বে কিনা সে প্রশ্নে আপাতত কোন জবাব দেননি সংবিধানের অন্যতম প্রণেতা ড. কামাল হোসেন।