৫২, গাজীপুর অফিস।।
গাজীপুরের সদর উপজেলার হোতাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় মিনিবাসে (চ্যাম্পিয়ন) ছিনতাইকালে ৮ নারী ছিনতাইকারীকে আটক করে জয়দেবপুর থানা পুলিশ।
জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুন-আল-রশীদ জানান, স্থানীয় ভাওয়ালগড় ইউনিয়নের কাতলামারা এলাকার আবু-তাহেরের স্ত্রী সালেহা বেগম গাজীপুর শহরে যাওয়ার জন্য একটি বাসে উঠার চেষ্টা করেন।
এ সময় ৮/১০ জনের একটি নারী ছিনতাইকারী চক্র সালেহা বেগমের গতিরোধ করে, তারা মিনিবাসে উঠার কৌশল অবলম্বন করে। একপর্যায়ে তারা বাসের গেইটে ভিড় জমিয়ে সালেহা বেগমের গলায় পরিহৃত স্বর্নের চেইনটি ছিনিয়ে নেয়। এ সময় সালেহা বেগম বিষয়টি বুঝতে পেয়ে ডাক-চিৎকার শুরু করলে পাশে টহলরত পুলিশ ৮ নারীকে আটক করে থানায় নিয়ে যায় এবং তল্লাসি করে ছিনতাইকৃত চেইনটি উদ্ধার করে।