মামুন হোসেন, ৫২ গাজীপুর থেকে।।
গাজীপুরে জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে মাদক ও পরিবেশ বিপর্যয়ের হাত থেকে রক্ষায় আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও চারাগাছ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। জেলার মুক্তমঞ্চ ১৯শে চত্তর, ২৭ এপ্রিল (শনিবার) বেলা সাড়ে এগারোটায়, প্রেসিডিয়াম সদস্য, জে.এস.এস কেন্দ্রীয় কমিটি ও সভাপতি, জাতীয় সাংবাদিক সংস্থা, জনাব লায়ন মোঃ আব্দুল মজিদ খানের সভাপতিত্বে- প্রধান আলোচক ছিলেন, গাজীপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও যুগ্ন সাঃ সম্পাদক আলহাজ্ব এস.এম মোকসেদ আলম।
স্বাগত বক্তব্য রাখেন গাজীপুর জেলা রিপোর্টার ক্লাবের সাধারণ সম্পাদক এম.এ. ফরিদ। বক্তারা বলেন, “দেশে খুন, ধর্ষণ, ডাকাতি, ছিনতাই, নারী-নির্যাতনের প্রধান কারণ হলো মাদক সেবন। স্থানীয় জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ, উপজেলা প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় দেশ থেকে এসকল ব্যাধি দূর করা সম্ভব। তাছাড়া, পরিবেশ রক্ষায় গাছ লাগাই, মানুষ বাচাঁই। নিজে সচেতন হোন এবং অপরকে সচেতন করুন!” অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা মহিলা লীগের সম্পাদিকা বিউটি আক্তার। বিশেষ অতিথি ছিলেন রাজাবাড়ী ইউনিয়নের মোঃ মোফাজ্জল হোসেন খোকন, সদর উপজেলা আ’লীগের মোঃ মোশারফ হোসেন দুলাল, এম.এ হালিম, ভাওয়ালগড় ইউ.পি সদস্য তরিকুল ইসলাম (৯নং ওয়ার্ড) রিপন, বিশিষ্ট সমাজ সেবক হেলাল উদ্দিন প্রমূখ।
পরে জেলা পর্যায়ে মাদক ও পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য মোঃ মোফাজ্জল হোসেন (খোকন), বিশিষ্ট ব্যবসায়ী আঃ রহিম মিয়া, মোঃ সাইফুল ইসলাম, মোঃ মনজুরুলহকসহ- স্থানীয় সাংবাদিকদেরকে সম্মাননা ক্রেস্ট প্রদানসহ চারাগাছ বিতরণ করা হয়।