মামুন হোসেন, ৫২ গাজীপুর থেকে।।
পুলিশ কনস্টেবল নিয়োগকে কেন্দ্র করে প্রার্থীদের মিথ্যা প্রলোভন দেখিয়ে মোটা অংকের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক দুই ভাইকে আটক করেছে গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ। পুলিশ সুপার শামসুন্নাহার শনিবার নিজ কার্যালয়ে অনুষ্ঠিত এক প্রেসব্রিফিংয়ে জানান, গাজীপুরে পুলিশ কনস্টেবল পদে নিয়োগকে কেন্দ্র করে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র তাঁর নাম ভাঙ্গিয়ে ও আত্বীয় পরিচয় দিয়ে নিয়োগ প্রত্যাশীদের অভিভাবকদের কাছে অবৈধ ভাবে অর্থ আদায়ের চেষ্টা করছিল। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের আটক করাহয়।
আটককৃত রাহলো-ফরিদপুরের বোয়ালমারি থানার রাজাপুর গ্রামের সৈয়দ আলী আফজালের ছেলে সৈয়দ মাহনূর হাসান জুয়েল (৩২) ও তার বড় ভাই সৈয়দ মাহবুব (৪৮) হোসেন।
পুলিশ সুপার আরো জানান, আটককৃতরা ফোনের মাধ্যমে ২/৩ জন প্রার্থীর নাম ও রোলনং জানতে চায়। ফোন কলের সূত্র ধরে জেলা গোয়েন্দা পুলিশ গতকাল রাতে ঢাকার মালিবাগ থেকে জুয়েলকে এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে তার বড় ভাই মাহবুবকে গাজীপুরের মৌচাক থেকে আটক করে। তাদের দেহ তল্লাশী করে রিক্রুট কনস্টেবল নিয়োগে সারা দেশের ১১টি জেলার ১৫ জন পরীক্ষার্থীর প্রবেশ পত্র সহ গুরুত্বপূর্ণ কাগজ-পত্র উদ্ধার করা হয়। তিনি জানান, প্রতারক চক্রটি যে সব পরীক্ষার্থীরা মেধাবী ও নিয়োগ পরীক্ষায় টিকে যাবে এমন প্রার্থীদের টার্গেট করে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার চেষ্টা করে।
পুলিশ সূত্রে জানাযায়, এ ব্যাপারে তাদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।