৫২ মফস্বল ডেস্ক।।
মিলন শেখ , ৫২ গাজীপুর সদর।।
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ফাউগান গ্রামের চাঞ্চল্যকর রাকিন হত্যায় জড়িতদের ফাঁসির দাবীতে গত মঙ্গলবার সকাল ১১ টায় ফাউগান বাজারে মানববন্ধন করেছেন ফাউগান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফাউগান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার জনগণ । মানববন্ধনে উপস্থিত ছিলেন, প্রহলাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রহলাদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল হক আকন্দ, ফাউগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু হিমাংশু কুমার দেবনাথ, ফাউগান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুর রহমান প্রমুখ । উল্লেখ্য গত ৫ ডিসেম্বর বিকাল ৫টায় বাড়ির পাশ থেকে সাদমান ইকবাল রাকিনকে অপহরণ করে একই এলাকার আলীম শিকদারের ছেলে পারভেজ শিকদার ও লতিফ মোল্লার ছেলে ফয়সাল মোল্লা। তারপর সন্ধ্যায় ১০ লক্ষ টাকা মুক্তিপণ দাবী করে ফোন করা হয় রাকিনের বাবার হারানো মোবাইল ফোন থেকে। ১১ ডিসেম্বর ১১ দিকে বাড়ির পাশে থেকে রাকিনের লাশ উদ্ধার করা হয়। রাকিন হত্যায় তদন্ত করে পারভেজ শিকদার ও ফয়সাল মোল্লাকে গ্রেফতার করে র্যাব।