৫২, মানিক মিয়া (সদর প্রতিনিধিঃ)
পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ রোভার স্কাউট গ্রুপ, মৌচাক ওপেন রোভার স্কাউট গ্রুপ, চান্দনা ওপেন রোভার স্কাউট গ্রুপ, গাজীপুর মহানগর মুক্ত রোভার স্কাউট গ্রুপ এর যৌথ উদ্যোগে ম্যাসেঞ্জার অব পিস প্রজেক্টের আওতায় নদী পরিব্রাজক দলের সহযোগীতায় ঐতিহাসিক লবলং সাগর পাড়ে যা কালের বিবর্তনে খালে রূপান্তরিত হয়েছে, সেই খালের দু’পাড়ে তাল, খেজুর ও নারিকেল গাছ রোপন করা হয়। এসডিজি (সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল) বাস্তবায়নে মাননীয় প্রধান মন্ত্রীর নির্দেশনায় বিভিন্ন অঞ্চলে বজ্রপাত নিরোধক হিসেবে তাল বৃক্ষ রোপনের উদ্যোগ বাস্তবায়নে লবলং সাগরের পাড়ে আজ এই কর্মসূচী পালন করা হয় ।পরিবেশ ও বন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মাহমুদ হাসান এর তত্ববধানে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীনের অনুমতি ক্রমে এ অনুষ্ঠানে লবলং সাগর তথা খালের দুপাশে বৃক্ষ রোপনের সময় বক্তারা সবাই এক মত পোষন করে বলেন, যত দ্রুত সম্ভব এই লবলং খালের দুপাশে সঠিক সীমানা নির্ধারণ পূর্বক সীমানা চিহ্নিত করে পর্যটনের জন্য এই অঞ্চলকে ঘোষনা দিতে পারলে লবলং সাগরের অস্ত্বিত্ব রক্ষায় বড় ভূমিকা রাখতে পারে বলে সকলেই একমত পোষণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রোভার স্কাউটের পক্ষ থেকে গাজীপুর জেলা সদর রোভার স্কাউটের সম্পাদক খলিলুর রহমান, পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের আর এস এল নুরুল ইসলাম মোল্লা এবং মৌচাক ওপেন রোভার স্কাউট গ্রুপের লিডার মাসুদা আক্তার। নদী পরিব্রাজক দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাংলাদেশ নদী পরিব্রাজক দলের উপদেষ্টা, পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগের প্রধান আহমাদুল কবীর খোকন, গাজীপুর জেলার শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী ও সমাজকর্মী মোঃ ফিরোজ মিয়া, বাংলাদেশ নদী পরিব্রাজক দলের শ্রীপুর শাখার সভাপতি ও কলামিস্ট সাঈদ চৌধুরী, নদী পরিব্রাজক দলের শ্রীপুর শাখার নবগঠিত কমটির সাধারণ সম্পাদক খোরশেদ আলম, যুগ্ম সম্পাদক মহসিন আহমেদ ও পর্যটক সাফি কামাল, সাংগঠনিক সম্পাদক ইউনিট স্কাউট লিডার আবুল কালাম আজাদ, নির্মাণ শিল্পের কর্ণধার শারজিল হোসেন শান্ত, বাংলাদেশ নদী পরিব্রাজক দলের শ্রীপুর শাখার সহ-সভাপতি ও সাহিত্যিক মেহেদী হাসান রনী, শিশু সাহিত্যিক মিসকাত রাসেল, ক্ষুদে লেখক নিতু চৌধুরী, সমাজকর্মী আফ্রিদা কনা প্রমুখ।