৫২, মানিক মিয়া (সদর প্রতিনিধিঃ)
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছেন, এ্যাড. জামিল হাসান দূর্জয়।
১৫ জুন সোমবার, এ্যাড. জামিল হাসান দূর্জয়ের পক্ষ থেকে- গাজীপুর সদর উপজেলা প্রেস ক্লাবের সংবাদকর্মীদের মধ্যে স্বাস্থ্য সুরক্ষা-জীবাণু নাশক উপকরণ বিতরণ করা হয়েছে।
করোনা কালে প্রান্তিক মানুষের পাশে থাকা ও গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে এসব বিতরণ করেন।
গাজীপুর জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মরহুম সাংসদ প্রয়াত অ্যাডভোকেট আলহাজ্ব রহমত আলীর ছেলে অ্যাডভোকেট জামিল হাসান দূর্জয়।
তার অনুসারী ভাওয়াল গড় ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক মোঃ রবিউল বিশ্বাস বলেন, করোনা পরিস্থিতিতে ওই নেতার নেতৃত্বে বিভিন্ন ক্ষেত্রে এসব সহায়তা প্রদান অব্যাহত থাকবে।
তাছাড়াও হ্যান্ড স্যানিটাইজার ও মাস্কসহ স্বাস্থ্য সুরক্ষা জীবাণুনাশক উপকরণ বিতরণ করা হয়েছে।
এসময় বিতরণ কাজে সহায়তা করেন জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ও জেলার শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী মোহাম্মদ ফিরোজ মিয়া, গাজীপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন, মোঃ রবিউল বিশ্বাস আহবায়ক ভাওয়াল গড় ইউনিয়ন কৃষকলীগ।
এসয় উপস্থিত ছিলেন, মোঃ শাহীন আলম মৃধা সভাপতি গাজীপুর সদর উপজেলা শ্রমিকলীগ, মোঃ হাবিবুর রহমান কাজী গাজীপুর সদর উপজেলা যুবলীগ নেতা, মোঃ শফিকুল ইসলাম শফিক সদস্য সচিব ভাওয়ালগড় ইউনিয়ন কৃষক লীগ, জুবায়ের হোসেন তুহিন সাবেক সভাপতি পিরুজালী ইউনিয়ন ছাত্রলীগ। ইঞ্জিনিয়ার আফজাল হোসেন সাবেক সাধারণ সম্পাদক ভাওয়ালগড় ইউনিয়ন ছাত্রলীগ, মোঃ মিলন সাধারণ সম্পাদক পিরুজালী ইউনিয়ন ছাত্রলীগ, মোঃ শাহিন আলম সাংগঠনিক সম্পাদক পিরুজালী ইউনিয়ন ছাত্রলীগ প্রমুখ।
গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের পক্ষে প্রেস ক্লাবের সভাপতি ফরিদুল ইসলাম খান এসমস্ত স্বাস্থ্য সুরক্ষা উপকরণ গ্রহণ করেন।
এ সময় ক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ সহ আ’লীগ ও তার অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।