৫২, গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর থানাধীন রাজাবাড়ী বাজারে খাদ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশের হতদরিদ্রদের জন্য খাদ্য সহায়তা কর্মসূচীর আওতায় ১০ টাকা কেজি দরে ৩০ কেজি করে কার্ডধারী ক্রেতাদের নিকট ভিজিএফ এর চাউল বিক্রয়ের কথা থাকলেও ক্রেতাদের কাছে ৩০ কেজি থেকে কম চাউল বিক্রি করে, সমপরিমাণ অর্থ আদায়ের সংবাদে র্যাবের অভিযানিক দল শ্রীপুর থানাধীন রাজাবাড়ী এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণের নিমিত্তে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে।
এসময় র্যাব-১ এর গাজীপুর ক্যাম্পের (পোড়াবাড়ী) কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন এবং জেলা প্রশাসকের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট- ওয়াসিউজ্জামান চৌধুরীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালত কর্তৃক মেসার্স আবিদ এন্টারপ্রাইজের প্রোপাইটর মোঃ মোর্শেদ আলম (৩৯), পিতা- মোহাম্মদ আলী, সাং- রাজাবাড়ী, থানা- শ্রীপুর, জেলা- গাজীপুর‘কে সরকারি ভিজিএফ এর চাল বিক্রয়ে, অনিয়ম করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৪৬ ধারা মোতাবেক মোবাইল কোর্ট মামলা নং-৫২/২০২০ মূলে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা পূর্বক আদায় করা হয়।
র্যাবের জানা যায়, উক্ত সরকারি ভিজিএফ এর চাউল বিক্রয়ে স্থানীয় ডিলার মোঃ মোর্শেদ আলম দীর্ঘদিন যাবত, সরকারি ভিজিএফ এর চাউল বিক্রির ক্ষেত্রে অধিক মুনাফার আশায় জনগণের সাথে প্রতারণা করে আসছে।
র্যাব আরও জানায়, মোর্শেদ আলম কারসাজির মাধ্যমে ২০-২৫ কেজি চাউল বিক্রি করে কিন্তু ৩০ কেজি চাউলের সমপরিমাণ অর্থ আদায় করে আসছে বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করে।
উল্লেখ্য, জরিমানার মাধ্যমে আদায়কৃত ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে।