ইয়ামিন হোসেন, ৫২ ভোলা ।।
এ বছরই ভোলার প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেওয়া হবে বলে জানিয়েছেন বানিজ্য মন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহমেদ।
বুধবার (২১ ফেব্রুয়ারী) বিকালে কাচিয়া ইউনিয়নে আওয়ামীলীগের সদস্য সংগ্রহ উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই প্রতিশ্রুতি দেন বানিজ্য মন্ত্রী।
এসময় তিনি আরো বলেন, ভোলা হবে বাংলাদেশের সিঙ্গাপুর। মন্ত্রী বলেন, আওয়ামীলীগ বিএনপির মতো জালাও পোড়াও রাজনীতি করে না। আওয়ামীলীগ উন্নয়নে বিশ্বাসী। তাই আওয়ামীলীগ সরকারের আমলেই ভোলায় নদী ভাঙ্গন রোধ হয়েছে এবং উন্নয়ন আওয়ামীলীগ সরকারের আমলেই হয়।
এর আগেও ভোলা অনেক মন্ত্রী-এমপি ছিল, তারা কি উন্নয়ন করেছে? সাবেক এক মন্ত্রী তার এলাকার রাস্তাটিও করেনি। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় এসে কি করেছে তা আপনাদেরই দেখা।
কাচিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মীর আমির হোসেন মাস্টারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল মমিন টুলু, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারেফ হোসেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কাচিয়া ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল ইসলাম নকিব, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু, সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম, জেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক আবু সায়েম, যুগ্ম আহবায়ক মুজাহিদুল ইসলাম তুহিন, কাচিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাজাহান মাস্টার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক মেম্বার, রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান প্রমুখ।