৫২ জাতীয় ডেস্ক।।
জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান হলেন সাবেক সচিব কাজী রিয়াজুল হক। আজ মঙ্গলবার জাতীয় মানবাধিকার কমিশনের পরিচালক মো. শরীফ উদ্দীন এ তথ্য জানান।
২০১০ সাল থেকে ২০১৬ সালের ২২ জুন পর্যন্ত কাজী রিয়াজুল হক সংস্থাটির সার্বক্ষণিক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।এর আগে পরপর দুইবার জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন শেষে সংস্থাটি থেকে বিদায় নেন মিজানুর রহমান। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের মেয়াদ তিন বছর।