৫২ ডিমলা (নীলফামারী) প্রতিনিধি।।
নীলফামারীর ডিমলা উপজেলা খগা খড়িবাড়ী ইউনিয়নে পোস্ট অফিসের সামনে আজ শনিবার বিকাল ৪.৩০ মিনিটে সময় শসা ভর্তি ব্যটারী চালিত অটোভ্যানের সাথে মোটরসাইকেল আরোহীর মুখোমুখি সংঘর্ষে জাহিদুল ইসলাম (৩২) নামে এক যুবকের মর্মান্তি দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষনিক জাহিদুল ইসলামকে পথচারী লোকজন ডিমলা সদর হাসপাতলে লইয়া আসিলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চেকআপ শেষে মৃতু ঘোষনা করেন। জানা যায় জাহিদুল ইসলাম ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডে পাটোয়ারী পাড়া (শিয়ালডাঙ্গী) গ্রামের আব্দুল হাই এর পুত্র।
এ বিষয়ে ডিমলা থানার এসআই মাহাবুব, এসআই ইলিয়াছ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কারো কোনো অভিযোগ না থাকায় মৃত জাহিদুল ইসলামকে তার পরিবারের কাছে হস্তান্তর করে বলে জানান।