রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গাজীপুরে লাগেজ-বস্তায় নারীর খণ্ডিত মরদেহ, আটক ৩ গাজীপুরে চাঁদাবাজির মামলা দিয়ে জমি দখলের অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে “মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি” এই স্লোগানে গাজীপুরে ভাওয়াল টাইগার্স ক্লাবের লাখ টাকার ফুটবল টুর্নামেন্ট ইউপি সদস্যের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে গাজীপুরে মানববন্ধন সাংবাদিক আবুল কাশেমের নামে টেকনাফ থানায় করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ‎গাজীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ইউপি সদস্যের নামে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা গাজীপুরে যুবদল নেতার উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে গাজীপুর সদর উপজেলা বিএনপির আলোচনা সভা ও বিজয় র‍্যালী – ঐক্যবদ্ধ থাকার আহবান এমপি বাচ্চুর জয়দেবপুর থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত শেষ পর্যায়ে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া, শিগগিরই ঘোষণা হতে পারে কেন্দ্র ও মহানগর নেতৃত্ব

ড. কামাল ৪৭ বছরের মধ্যে এমন শান্তিপূর্ণ নির্বাচন দেখেননি: আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক
আপডেট টাইম : রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮, ৮:২৪ অপরাহ্ণ

৫২ জাতীয় ডেস্ক।।

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেছেন, “নির্বাচন অত্যন্ত সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ হয়েছে বলে মনে করি। তবে কিছু জায়গায় সহিংসতা হয়েছে। সেটার শিকার হয়েছি আমরা।”

আজ (রোববার) ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নির্বাচন পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আবদুর রহমান বলেন, ‘বিএনপি-জামায়াত-ঐক্যফ্রন্ট সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে ১২ জেলায় আমাদের ১৪ জনের প্রাণহানি ঘটিয়েছে। বিএনপি-জামায়াত আমাদের টার্গেট করে হামলা করেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপের কারণে অতীতের চেয়ে সহিংসতা কম হয়েছে।’

ভোটারদের অংশগ্রহণ সম্পর্কে তিনি বলেন, ‘নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ ছিল আশাব্যঞ্জক। সর্বস্তরের জনগণ ভোটউৎসবে অংশগ্রহণ করায় এ নির্বাচন অংশগ্রহণমূলক হয়েছে। সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী এবং দেশের জনগণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’

আওয়ামী লীগ নেতা বলেন, ‘নির্বাচনের ফলাফল যাই হোক না কেন আমরা মেনে নিতে প্রস্তুত রয়েছি। গণমাধ্যম থেকে আমরা এখন পর্যন্ত যে তথ্য পাচ্ছি তাতে বিপুল ভোটের ব্যবধানে আওয়ামী লীগ জয়লাভ করবে।’

গত ৪৭ বছরে এমন নির্বাচন দেখেননি বলে ড. কামাল হোসেন যে অভিযোগ করেছেন তার জবাবে আবদুর রহমান বলেন, ‘উনি ঠিকই বলেছেন, কারণ ৪৭ বছরের মধ্যে অনেক শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। উনি এরকম নির্বাচন দেখেননি। তাই এ কথা বলেছেন।’

নির্বাচনের ফলাফলের পর বিএনপি-ঐক্যফ্রন্ট রিটার্নিং অফিসার ও নির্বাচন কমিশনের কার্যালয় ঘেরাও করতে পারে- এ রকম ঘোষণার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ঘেরাও করার যে সাংগঠনিক শক্তি দরকার সেটা তাদের নেই। তবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে জনগণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা প্রতিহত করবে।

এসময় যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাসিম, বিএম মোজাম্মেল হক, উপদফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আবদুর সবুর প্রমুখ উপস্থিত ছিলেন।


এ জাতীয় আরো খবর...

আর্কাইভ সংবাদ

FriSatSunMonTueWedThu
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
       
    123
45678910
11121314151617
18192021222324
252627282930 
       
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031   
       
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31      
   1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
       
1234567
891011121314
15161718192021
22232425262728
293031    
       
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
       
  12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
       
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
   1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
       
 123456
78910111213
14151617181920
21222324252627
282930    
       
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31      
   1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
       
1234567
891011121314
15161718192021
22232425262728
293031    
       
    123
45678910
11121314151617
18192021222324
25262728293031
       
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
       
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
    123
45678910
11121314151617
18192021222324
252627282930 
       
22232425262728
2930     
       
    123
45678910
181920