নিউজ চ্যাওনল৫২.কম নিজস্ব প্রতিবেদক: দুর্গাপুর ২৮ ফেব্রুয়ারী আসন্ন দুর্গাপুর পৌরসভা নির্বাচনে প্রচারনার শেষদিনে ৬নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোক্তাদের হোসেন মন্টু ঢেঁরস প্রতীকের পক্ষে প্রচারনায় মানুষের ঢল নেমেছে। ২৬ ফেব্রুয়ারী শুক্রবার সকাল থেকে রাত ১২টা পর্যন্ত ৬নং ওয়ার্ডের সিংগা পূর্বপাড়া, সিংগা মধ্যোপাড়া, সিংগা পশ্চিমপাড়া ও বহরমপুর গ্রামে ঢেঁরস প্রতীকের পক্ষে কাউন্সিলর প্রার্থী শিক্ষিত, তরুন, মিডিয়া কর্মী মোক্তাদের হোসেন মন্টু তার কর্মী ও সমর্থকদের সাথে নিয়ে প্রচারনায় শেষ দিকে গনসংযোগ, প্রচার প্রচারনা চালিয়েছেন। প্রচারনায় ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লার ভোটার সহ মানুষের সাধারন ঢল নেমেছিলো। কাউন্সিলর প্রার্থী মোক্তাদের হোসেন মন্টু সাধারন ভোটারদের সাথে দেখা করে তাদের দোয়া ও তাঁর ঢেঁরস প্রতীকে ভোট প্রার্থনা করেন। তিনি সাধারন ভোটারদের উদ্দ্যেশে বলেন, আমাকে ঢেঁরস প্রতীকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে বিজয়ী করুন। আমি অঙ্গিকার করছি আমি বিজয়ী হলে আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদের পরামর্শ মতো আগামী দিনে এই ওয়ার্ডের সার্বিক উন্নয়নে অগ্রনী ভূমিকা রাখবো।