৫২ জাতীয় ডেস্ক।।
এম,লুৎফর রহমান, ৫২ নরসিংদী থেকে।।
নরসিংদীতে ২০১৯ সালের শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দিয়ে বই উৎসবের উদ্বোধন করেছেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।

০১ জানুয়ারি সকাল ১০ টায় শহরের আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে প্রধান অতিথি হিসেবে নতুন বছরের বই তুলে দেওয়ার মাধ্যমে জেলাজুড়ে বই উৎসবের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফজলুল হক, সহকারী কমিশনার মাসুদুল হক, স্কুলের প্রধান শিক্ষক মনজিল এ মিল্লাত। বই উৎসবে জেলা প্রশাসক জানান, এ বছর বই উৎসবে নরসিংদী জেলায় ৪৯ লাখ নতুন বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হচ্ছে।