রাতে র্যান কালা সাপের কামড়ে মৃত্যু এক শিশুর
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার মোলানী ধামপাড়া এলাকার কৃষক প্রসন্ন কুমার বর্মণ ও ইতি রানী দম্পতির একমাত্র মেয়ে মন্দিরা রানী (৮) গতকাল সোমবার রাতে ঘুমন্ত অবস্থায় কালো রঙের একটি সাপের কামড়ে মারা গেছে। ঘটনার পর স্থানীয়রা সাপটিকে ধরে রাখলেও হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।
পরিবারের সদস্যরা জানান, রাত ১১টার দিকে শিশুটি বিছানায় ঘুমাচ্ছিল। হঠাৎ তার চিৎকার শুনে মা-বাবা ছুটে গেলে দেখেন শিশুর বাঁ হাতের আঙুলে একটি কালো সাপ কামড়ে ধরে আছে। তাঁদের চিৎকারে সাপটি পালাচ্ছিল না। স্থানীয় লোকজন এগিয়ে এসে সাপটিকে ধরে বস্তাবন্দী করেন।
পরিবারের লোকেরা সঙ্গে সঙ্গে ওঝা ডাকেন। রাতে দুই ওঝা অনেক চেষ্টা করলেও বিষ নামাতে পারেন না। এরপর শিশুটির অবস্থার অবনতি হলে স্বজনেরা তাকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যান। তিনটার পর হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়। স্বজনেরা পরে শিশুটির লাশ বাড়িতে ফিরিয়ে নিয়ে আসেন।
আজ মঙ্গলবার আটোয়ারী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করেছে। পুলিশ জানায়, সাপটির কামড়ে শিশুটির মৃত্যু হয়েছে। সকালে লাশ দাহ করার সময় সাপটিকে মেরে ফেলেছেন স্থানীয় লোকজন। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।