রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গাজীপুরে লাগেজ-বস্তায় নারীর খণ্ডিত মরদেহ, আটক ৩ গাজীপুরে চাঁদাবাজির মামলা দিয়ে জমি দখলের অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে “মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি” এই স্লোগানে গাজীপুরে ভাওয়াল টাইগার্স ক্লাবের লাখ টাকার ফুটবল টুর্নামেন্ট ইউপি সদস্যের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে গাজীপুরে মানববন্ধন সাংবাদিক আবুল কাশেমের নামে টেকনাফ থানায় করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ‎গাজীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ইউপি সদস্যের নামে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা গাজীপুরে যুবদল নেতার উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে গাজীপুর সদর উপজেলা বিএনপির আলোচনা সভা ও বিজয় র‍্যালী – ঐক্যবদ্ধ থাকার আহবান এমপি বাচ্চুর জয়দেবপুর থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত শেষ পর্যায়ে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া, শিগগিরই ঘোষণা হতে পারে কেন্দ্র ও মহানগর নেতৃত্ব

পার্বত্য ৩ জেলায় ৬ মাসে ৩৯ খুন, অপহরণ ১৫, ধর্ষণ ১৯

নিজস্ব প্রতিবেদক
আপডেট টাইম : সোমবার, ৮ জুলাই, ২০১৯, ৪:৫৯ অপরাহ্ণ

৫২ জাতীয় ডেস্ক।।

২০১৯ সালের প্রথম ৬ মাসে পার্বত্য চট্টগ্রামের তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে রাজনৈতিক কারণে ৩৯টি খুনের ঘটনা ঘটেছে। একই সময়ে আহত হয়েছে আরো ৬৭ জন। এছাড়া, অপহরণের ঘটনা ঘটেছে ১৫টি, ধর্ষণের ঘটনা ঘটেছে ১৯টি। আইনশৃঙ্খলা বাহিনী এসময়ে ৫৬টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র এবং ১৫৯৫ রাউন্ড বিভিন্ন ধরনের গুলি উদ্ধার করেছে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক গবেষণা সংস্থা সিএইচটি রিসার্চ ফাউন্ডেশন পার্বত্য চট্টগ্রামের ২০১৯ সালের আইনশৃঙ্খলা বিষয়ক অর্ধবার্ষিক রিপোর্টে এ তথ্য প্রকাশ করেছে। 

গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালের প্রথম ৬ মাসে পার্বত্য চট্টগ্রামে রাজনৈতিক কারণে সংঘটিত ৩৯টি খুনের ঘটনার মধ্যে ৩৮টি ঘটেছে আঞ্চলিক রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যকার অভ্যন্তরীণ ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে এবং ১টি ঘটনা ঘটেছে জাতীয় রাজনৈতিক দল আওয়ামী লীগ-বিএনপি দ্বন্দ্বের কারণে। আঞ্চলিক রাজনৈতিক কারণে সংঘটিত খুনের ঘটনাগুলোর মধ্যে উপজাতি কর্তৃক উপজাতি খুনের ঘটনা ঘটেছে ২৬টি, বাঙালি কর্তৃক বাঙালি খুনের ঘটনা ঘটেছে ৩টি এবং উপজাতি কর্তৃক বাঙালি খুনের ঘটনা ঘটেছে ৯টি। তবে এসময়ে বাঙালি কর্তৃক কোনো উপজাতি খুনের ঘটনা ঘটেনি। একই সময়ে অগ্নিকাণ্ডে নিহত একজন, সড়ক দুর্ঘটনায় ৪৭ জন, বজ্রপাতে তিনজন, পানিতে ডুবে ২০ জন নিহত হয়েছে। এ সময়ে আত্মহত্যা করেছে ১১ জন। এ ছাড়াও এসময়ে অজ্ঞাত বা অশনাক্ত কারণে ২৯ জন নিহত হয়েছে।

বান্দরবানের চিম্বুক পাহাড়

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালের প্রথম ৬ মাসে আঞ্চলিক রাজনৈতিক ও ব্যক্তিগত বিরোধের কারণে আহত ৬৫ জনের মধ্যে উপজাতি কর্তৃক উপজাতি ১৪ জন, বাঙালি কর্তৃক বাঙালি ৩৫ জন, উপজাতি কর্তৃক বাঙালি ১৬ জন আহত হয়েছে। তবে এ সময়ে বাঙালি কর্তৃক কোনো উপজাতি আহত হয়নি। একই সময়ে ভূমি ধসে দুইজন, বজ্রপাতে পাঁচজন, পানিতে ডুবে একজন এবং সড়ক দুর্ঘটনায় ১৩৯ জন আহত হয়েছে। এছাড়াও অজ্ঞাত ও অন্যান্য কারণে ৩৬ জন আহত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালের জানুয়ারি-জুন মাসের মধ্যে মোট ১৫টি অপহরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে আঞ্চলিক রাজনৈতিক কারণে ৯টি এবং অজ্ঞাত কারণে একটি এবং অন্যান্য কারণে পাঁচটি অপহরণের ঘটনা ঘটেছে। আঞ্চলিক রাজনৈতিক কারণে অপহরণের ৯টি ঘটনার মধ্যে উপজাতি কর্তৃক উপজাতি অপহরণের ঘটনা ৮টি এবং উপজাতি কর্তৃক বাঙালি অপহরণের ঘটনা একটি ঘটেছে। এ সময়ে বাঙালি কর্তৃক বাঙালি বা বাঙালি কর্তৃক উপজাতি অপহরণের কোনো ঘটনা ঘটেনি।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, জানুয়ারি-জুন ২০১৯ সালের মধ্যে ধর্ষণের ঘটনা ঘটেছে ১৯টি। এরমধ্যে উপজাতি কর্তৃক উপজাতি ৩টি, বাঙালি কর্তৃক বাঙালি ১৫টি এবং বাঙালি কর্তৃক উপজাতি একটি ধর্ষণের ঘটনা ঘটলেও উপজাতি কর্তৃক কোনো বাঙালি ধর্ষণের ঘটনা ঘটেনি।

২০১৯ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সর্বমোট উদ্ধারকৃত ৫৬টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র এবং ১৫৯৫ রাউন্ড বিভিন্ন ধরনের গুলির মধ্যে আঞ্চলিক রাজনৈতিক দলগুলোর কাছ থেকে ৩৩টি আগ্নেয়াস্ত্র ও ৫৩৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এর মধ্যে জেএসএস মূলের নিকট থেকে ১৪টি আগ্নেয়াস্ত্র, ৪৪৬ রাউন্ড গুলি; ইউপিডিএফ মূলের কাছ থেকে ১৮টি আগ্নেয়াস্ত্র ও ৮৪ রাউন্ড গুলি, জেএসএস সংস্কারের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ছাড়াও একই সময়ে অজ্ঞাত উৎস থেকে ১১টি আগ্নেয়াস্ত্র ও ২৮ রাউন্ড গুলি এবং অন্যান্য উৎস থেকে ১২টি আগ্নেয়াস্ত্র ও ১০৩২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।


এ জাতীয় আরো খবর...

আর্কাইভ সংবাদ

FriSatSunMonTueWedThu
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
       
    123
45678910
11121314151617
18192021222324
252627282930 
       
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031   
       
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31      
   1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
       
1234567
891011121314
15161718192021
22232425262728
293031    
       
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
       
  12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
       
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
   1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
       
 123456
78910111213
14151617181920
21222324252627
282930    
       
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31      
   1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
       
1234567
891011121314
15161718192021
22232425262728
293031    
       
    123
45678910
11121314151617
18192021222324
25262728293031
       
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
       
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
    123
45678910
11121314151617
18192021222324
252627282930 
       
22232425262728
2930     
       
    123
456789