৫২ জাতীয় ডেস্ক||
ফাহিমকে ক্রসফায়ার নয় হত্যা করা হয়েছে উল্লেখ করে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বলেছেন, তাকে রিমান্ডে নিয়ে পরে হাতকড়া পরা অবস্থায় হত্যা করা হয়।বৃহস্পতিবার গুলশান-১ এর একটি কনভেনশন সেন্টারে বাংলাদেশ লেবার পার্টির ইফতার মাহফিলে তিনি একথা বলেন।বিএনপি নেত্রী বলেন, সারাদেশে গণগ্রেফতারের নামে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। আদালতে তারা ন্যায়বিচারও পাচ্ছে না। রমজান পালনের জন্য সেহরি পর্যন্ত খেতে পারছে না তারা।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ মিথ্যা ছাড়া কখনো সত্য বলে না। তারা ক্ষমতায় আসলে লুটপাট ছাড়া কিছু বোঝে না।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, জামায়াতের কর্মপরিষদ সসদস্য সেলিম উদ্দিন, লেবার পার্টির মহাসিচব হামদুল্লাহ আল মেহেদী, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ।
ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।
(সূত্র-মানবকণ্ঠ)