৫২, মানিক মিয়া (সদর প্রতিনিধিঃ)
গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নে বানিয়ারচালা এলাকায় আব্দুস সাত্তার নামের একজনকে রড দিয়ে মাথায় আঘাত করে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা। আহত ব্যক্তি সদর উপজেলা বানিয়ারচালার মৃত আঃ গফুরের সন্তান আব্দুস ছাত্তার (৫৫)।
বিলকম টাইলস্ ফ্যাক্টরীর ম্যানেজার রুহল আমিন জানায়, আউয়াল ও ছাত্তার তাদের মালিকানাধীন ৩৫ শতংশ জমি ৭ বছরের জন্য ভাড়া নেয় আমাদের কারখানার মালিক। ভাড়া নেয়ার কিছু দিন পর থেকেই কারখানার শ্রমিকদের কে বিভিন্ন হুমকি এবং কারখানার ক্ষয়-ক্ষতি করে আসছে। শনিবার দুপুরে ওয়াল ভাংচুর সুরু করে তখন আউয়াল ও সাত্তার ভাইকে খবর দেই তারা এসে বাধা দিলে জাহাঙ্গীর আলম ও তাহার স্ত্রী সহ ৪ থেকে ৫ জন লোক সাত্তারের উপর হামলা চালায়।
আহত সাত্তারের বড় ভাই আব্দুল আউয়াল (৭২) জানান, শনিবার (২ মে) দুপুর আনুমানিক দুই টার দিকে বানিয়ারচালা এলাকা বিলকম টাইলস্ ফ্যাক্টরীর উত্তর ও পশ্চিম পার্শ্বের বাউন্ডারী ওয়াল ভাংচুর করতে থাকে জাহাঙ্গীর সহ তার স্ববজনরা। এসময় কারখানার ম্যানেজার বিষয়টি আমাকে ও আমার ভাই সাত্তার কে জানায়। পরে কাখানায় গিয়ে সমাধান করার জন্য অনুরোধ করি ওয়াল ভাংচুর করতে বাধা দিয়ে বুঝানোর চেষ্টা করি।
এসময় তারা আমাদের উপর চড়াও হয়ে জাহাঙ্গীর আলম ও তাহার স্ত্রীসহ আর কয়েকজন আমার ভাই সাত্তার কে পূর্ব শত্রুতার জের ধরে মাথায় রড দিয়ে এলোপাথারি মারপিট করে, এতে সে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। এ ঘটনায় আমি রাতে ৪ জনের নামে বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করি।
অভিযোগক্তরা হলেন, বানিয়ারচালা এলাকার সিরাজ উদ্দিনের সন্তান, জাহাঙ্গীর আলম (৩৮), বাবুল মিয়া (৪৫), কামাল হোসেন (৫৫) এবং জাহাঙ্গীর আলম এর স্ত্রী মিসেস জাহাঙ্গীর (৩০)।
এঘটনায় জয়দেবপুর থানার এসআই আলমগীর জানিয়েছন, কারখানার ক্ষয়-ক্ষতির এবং সাত্তারের উপরে হামলার ঘটনায় একটি মামলা হয়েছে। এ মামলায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে।