সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গাজীপুরে লাগেজ-বস্তায় নারীর খণ্ডিত মরদেহ, আটক ৩ গাজীপুরে চাঁদাবাজির মামলা দিয়ে জমি দখলের অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে “মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি” এই স্লোগানে গাজীপুরে ভাওয়াল টাইগার্স ক্লাবের লাখ টাকার ফুটবল টুর্নামেন্ট ইউপি সদস্যের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে গাজীপুরে মানববন্ধন সাংবাদিক আবুল কাশেমের নামে টেকনাফ থানায় করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ‎গাজীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ইউপি সদস্যের নামে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা গাজীপুরে যুবদল নেতার উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে গাজীপুর সদর উপজেলা বিএনপির আলোচনা সভা ও বিজয় র‍্যালী – ঐক্যবদ্ধ থাকার আহবান এমপি বাচ্চুর জয়দেবপুর থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত শেষ পর্যায়ে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া, শিগগিরই ঘোষণা হতে পারে কেন্দ্র ও মহানগর নেতৃত্ব

বিসিএসে আবেদন করতে এন আই ডি

নিজস্ব প্রতিবেদক
আপডেট টাইম : শুক্রবার, ৯ জুন, ২০১৭, ৪:৫২ পূর্বাহ্ণ

৫২ জাতীয় ডেস্ক।।

জাতীয় পরিচিতিপত্র (এনআইডি) নম্বর ছাড়া আগামীতে কোন পরীক্ষার্থী বিসিএস পরীক্ষায় অংশ নেয়ার জন্য আবেদন করতে পারবেন না। বিসিএস পরীক্ষায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করার জন্য সরকারি কর্ম কমিশন (পিএসসি) এই সিদ্ধান্ত নিয়েছে। ৩৮তম বিসিএস থেকে এই নিয়ম কার্যকর হচ্ছে বলে জানিয়েছেন পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক।
তিনি বলেছেন, বৃহস্পতিবার কমিশন সভায় বিসিএস পরীক্ষায় এনআইডি নম্বর বাধ্যতামূলক করার সিদ্ধান্ত হয়েছে। ৩৮তম বিসিএসের অনলাইনে আবেদন করতে এনআইডি নম্বর লাগবে। কেননা যারা বিসিএস পরীক্ষায় অংশ নিচ্ছেন তারা ১৮ বছরের উর্দ্ধে। ফলে যার এনআইডি নেই, তিনি পরীক্ষা দিতে পারবেন না।
এদিকে, ৩৮তম বিসিএস পরীক্ষার সিলেবাসে আসছে নানান পরিবর্তন। বাংলা ও ইংরেজীতে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একইভাবে লিখিত পরীক্ষায় বাংলাদেশ বিষয়াবলিতে মুক্তিযুদ্ধের ইতিহাসের উপর থাকবে ৫০ নম্বরের প্রশ্ন।
বিসিএস পরীক্ষায় এনআইডি বাধ্যতামূলক করার বিষয়ে সংশ্লিষ্টরা জানিয়েছে, ২২/২৩ বছর বয়সী গ্র্যাজুয়েটরাই বিসিএস পরীক্ষায় অংশ নেন। তারা সমাজের সবচেয়ে প্রতিভাবান। রাষ্ট্রের নাগরিক হিসাবে তাদের কাছে এনআইডি থাকাও বাধ্যতামূলক। কেননা ১৮ বছরের ঊর্ধ্বে প্রত্যেক নাগরিকে এনআইডি দিতে নির্বাচন কমিশন বাধ্য। তাছাড়া বিসিএসে এনআইডি নম্বর দেয়া বাধ্যতামূলক হলে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত হবে। সম্প্রতি পিএসসিতে দেখা গেছে, অন্যের সার্টিফিকেটসহ নাম, ঠিকানা ব্যবহার করার পর শুধু ছবি পরিবর্তন করে আরেকজন পরীক্ষায় অংশ নিয়েছে। যদি এখানে সংশ্লিষ্ট ব্যক্তির এনআইডি নম্বর নেয়া হতো তাহলে প্রাথমিকভাবেই পরীক্ষার্থীকে শনাক্ত করা যেতো। এই উপলব্ধি থেকেই পিএসসি বিসিএস পরীক্ষায় এনআইডি বাধ্যতামূলক করেছে। আগামীতে নন-ক্যাডারেও বাধ্যতামূলক করা হবে।
পিএসসির চেয়ারম্যানের মতে, বিসিএসের অনলাইন আবেদনে এতদিন স্থায়ী-অস্থায়ী ঠিকানা, সব সনদের রোল নম্বর, প্রতিষ্ঠানের নাম রেজাল্টসহ অন্যান্য কিছু তথ্য চাওয়া হলেও এবার থেকে ন্যাশনাল আইডি নম্বর চাওয়া হবে। এখন সব কিছুতেই ন্যাশনাল আইডি নম্বর লাগে। ব্যাংকে একাউন্ট খুলতে ও সিম কিনতে গেলেও ন্যাশনাল আইডি নম্বর লাগে। তাছাড়া যার ন্যাশনাল আইডি নেই তিনি কীভাবে প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে নিয়োগ আশা করেন?  ন্যাশনাল আইডি নম্বর না থাকলে আবেদন করতে পারবেন না। ফর্মে শুধু নাম আর ছবি লাগিয়ে আবেদন করা হয়। কেউ যদি ছবি বদলে ফেলে আপনি তো তাকে চিনতে পারবেন না। এজন্য এনআইডি নম্বর নেয়া হবে।
তিনি আরো বলেন, আগে একবার অপটিকাল মার্ক রিডার (ওএমআর) পদ্ধতিতে খাতা মূল্যায়ন করা হলেও আগামী বিসিএস পরীক্ষা থেকে দুইবার ওএমআর পদ্ধতিতে খাতা মূল্যায়ন করা হবে।
এদিকে, আইনগতভাবে এখনো জাতীয় পরিচয়পত্রের ব্যবহার বাধ্যতামূলক করা হয়নি। ২০১০ সালে ‘জাতীয় পরিচয় নিবন্ধন এবং তদসংশ্লিষ্ঠ অন্যান্য বিধানবলী প্রণয়নকল্পে প্রণীত আইনে জাতীয় পরিচয়পত্র বাধ্যতামূলক না করার কথা বলা আছে। এ বিষয়ে পিএসসির চেয়ারম্যান বলেন, আইনানুযায়ী কখনোও রাষ্ট্রের সকল নাগরিকের হাতে এনআইডি তুলে দেয়া সম্ভব হবে না। যেহেতু ২২/২৩ বছর বয়সীরা সাধারণত বিসিএস পরীক্ষায় অংশ নেন, সেহেতু তারা প্রত্যেকেই এনআইডি ধারী। তাছাড়া রাষ্ট্রের প্রতিটি কাজে এখন এনআইডি লাগে। ফলে এনআইডি নেই-এমন পরীক্ষার্থীর সংখ্যা পাওয়া যাবে না।
এ বিষয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী  বলেন, রাষ্ট্রের বেশিরভাগ কাজকর্মে এনআইডি লাগে। যেহেতু বিসিএস পরীক্ষায় যারা অংশ নেন-তারা ১৮ বছরের উর্দ্ধে। ফলে এনআইডি গ্রহণ করা একপ্রকার ওইসব পরীক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক। পিএসসি বাস্তবতা অনুধাবন করে হয়তো এ সিদ্ধান্ত নিয়েছে।
এ মাসেই সার্কুলার জারি : পিএসসির চেয়ারম্যান চলতি মাসেই ৩৮তম বিসিএসের সার্কুলার জারি করার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, দুই হাজার একশ পদে নিয়োগ দিতে এ মাসেই ৩৮তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষায় ৯০০ নম্বরের মধ্যে বাংলাদেশ বিষয়াবলীর মধ্যে আলাদা করে মুক্তিযুদ্ধ বিষয়ে ৫০ নম্বরের প্রশ্ন রাখা হবে। তবে পিএসসির সংশ্লিষ্টরা বলছেন, ১৫ জুনের মধ্যে সার্কুলার জারি করা হচ্ছে। সার্কুলার জারির সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।


এ জাতীয় আরো খবর...

আর্কাইভ সংবাদ

FriSatSunMonTueWedThu
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
       
    123
45678910
11121314151617
18192021222324
252627282930 
       
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031   
       
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31      
   1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
       
1234567
891011121314
15161718192021
22232425262728
293031    
       
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
       
  12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
       
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
   1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
       
 123456
78910111213
14151617181920
21222324252627
282930    
       
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31      
   1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
       
1234567
891011121314
15161718192021
22232425262728
293031    
       
    123
45678910
11121314151617
18192021222324
25262728293031
       
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
       
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
    123
45678910
11121314151617
18192021222324
252627282930 
       
22232425262728
2930     
       
    123
4567