গত ৩০ অক্টোবর ২০১৯ অনলাইন ক্রাইমবিডি, ভোলা টাইমস, ডিএমসিনিউজ২৪সহ কয়েকটি অনলাইনে আমাকে জড়িয়ে –
“ভোলায় নেপচুন আবাসনের মালিক আজাদ ও সহকারী শরীফের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির অভিযোগ ”
এই শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয় যা সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট, আমার দীর্ঘদিনের সুনাম নষ্ট করার জন্য একটি মহল সাংবাদিক ভাইদের ভুল বুঝিয়ে সংবাদটি প্রকাশ করিয়েছে যা সম্পুর্ন ভিত্তিহীন। আমি এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, ভবিষ্যতে আমার ও আমার অফিসের কোন স্টাফের বিরুদ্ধে এমন ভিত্তিহীন নিউজ প্রকাশ করলে আমি আইনগত ব্যবস্থা নিবো।
বিনীত
মোঃ আজাদ
পরিচালক নেপচুন আবাসন বিডি।
ও মোঃ শরীফ। রতনপুর, ভোলা।