ইয়ামিন হোসেন, ৫২ ভোলা থেকে।।
ভোলা সদর আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বাণিজ্যমন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহমেদ কে বিজয়ী করতে জমে উঠেছে ইলিশাসহ পুরো ১৩ টি ইউনিয়নে তীব্র শীত অপেক্ষা করে থেমে ছিলো না প্রচার প্রচারনা জমে উঠেছে নির্বাচনী আমেজ ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান হাছনাঈন আহমেদ হাছান মিয়া’র নেতৃত্ব ঐক্যবদ্ধ ইউনিয়নের সকল আ’লীগ ও অংগ সংগঠনের নেতাকর্মীরা।
এই উপলক্ষে প্রচারনা শেষ সময়ে বৃহস্পতিবার সন্ধ্যায় ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃত্বে একটি নৌকা মার্কার মিছিল বের হয়, বিকাল থেকে প্রতি ওয়ার্ড থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা ইউনিয়ন আওয়ামীলীগের পাকার মাথার প্রধান কার্যালয়ে আসলে সেখান থেকে এক সাথে বের হয়ে ইলিশা জংশন গিয়ে শেষ হয়।
চেয়ারম্যান হাছনাঈন আহমেদ হাছান মিয়া জানান,জননেতা আলহাজ্ব তোফায়েল আহমেদ এর উছিলায় আজ ইলিশা ইউনিয়ন রক্ষা পেয়েছে মেঘনার ভাঙ্গন থেকে তোফায়েল আহমেদ মহোদয়ের করা উন্নয়ন আজ দৃশ্যমান তাই আগামী ৩০ তারিখে ইলিশার জনগণ এই দৃশ্যমান উন্নয়ন চলমান রাখতে নৌকায় ভোট দিয়ে জননেতা আলহাজ্ব তোফায়েল আহমেদ কে বিজয়ী করবেন।
এই সময় উপস্থিত ছিলেন,ইলিশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিয়া সিরাজ,সহ সভাপতি হোসেন মিয়া,সাধারন সম্পাদক সোরওয়ার্দী মাষ্টার,নির্বাচন সমন্বয়কারী মামুনুর রশিদ,সাংগঠনিক সম্পাদক আমির হোসেন বাবুলপ্রমুখ।