৫২ ভোলা প্রতিনিধি।।
ভোলার বোরহানউদ্দিন উপজেলার কুতবা ইউনিয়নের ১নং ওয়ার্ডের রাজ্জাক গাজী(৬০) নামের এক বৃদ্ধ কে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে।আহত রাজ্জাক গাজী ভোলা সদর হাসপাতালের পুরুষ সার্জারী ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।হাসপাতালে চিকিৎসাধীন রাজ্জাক গাজী জানান আমার প্রতিবেশি এমদাদ হোসেন এর সাথে জমিজমা নিয়ে পূর্বের বিরোধ ছিলো এরই সূত্রধরে গত শুক্রবার আমি জুম্মার নামাজ পরতে মসজিদে যাওয়ার পথে হঠাৎ এমদাদ হোসেন এর ভাড়াটিয়া বাহিনী নাগর সরদার,নুরুলইসলাম, সুমন,হেলালসহ ৮/১০ জন এসে খায়ের হাট রাস্তার মাথা নামক জায়গায় এসে অর্তকিত হামলা চালিয়ে আমাকে পিটিয়ে আহত করে পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে প্রথমে বোরহানউদ্দিন স্বাস্থ্যকমপ্লেক্স নিয়ে গেলে আমার অবস্থা বেগতিক দেখে ভোলা সদর হাসপাতালে রেফার করেছেন।আহত রাজ্জাক গাজী কান্নাজড়িত কন্ঠে বলেন, ওরা এখন ও হুমকি দিচ্ছে আমার পরিবার কে এবং আমাকে মেরে ফেলবে এই সময় তিনি ভোলা -২ আসনের সাংসদ আলহাজ্ব আলী আজম মুকুল ও ভোলা জেলা প্রশাসক, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন।এই বিষয়ে অভিযুক্ত এমদাদ হোসেন ও নাগর সরদারের বক্তব্য নেওয়ার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।আহত বৃদ্ধ ও তার পরিবারের দাবী অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানিয়েছেন।