ইয়ামিন হোসেন, ৫২ ভোলা থেকে।।
ভোলা শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আনাস বিন মালেক রা.ইসলামিক কমপ্লেক্সে এর বার্ষিকী ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত এই প্রতিযোগীতা চলে।

৪৬ ইভেন্টের ক্রীড়া প্রতিযোগীতায় বিভিন্ন আইটেম এবং শিক্ষণীয় প্রতিযোগীতা হয়।সাবেক অধ্যক্ষ রুহুলআমিন জাহাঙ্গীর এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ কামরুজ্জামান।বিশেষ অতিথি ছিলেন,উপজেলা সমাজ সেবা কর্মকতা দেলোয়ার হোসেন,প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আবদুল কুদ্দুস,সাবেক জেলা বিএনপি’র ধর্ম বিয়ষক সম্পাদক আবু নোমান মোহাম্মদ ছাফিউল্লাহ্,সমাজসেবক মাকছুদুর রহমানসহ অভিবাবক ও শিক্ষার্থীরা উৎসমূখর পরিবেশে ক্রীড়া প্রতিযোগীতা উপভোগ করেন।এই সময় প্রধান শিক্ষক আবদুল কুদ্দুস তার বক্তব্যে তুলে ধরেন প্রতিষ্ঠানের গত পিএসসি ও জেএসসির রেজাল্ট এবং আগামী দিনেও আজকের মত সকল কে প্রতিষ্ঠানের পাশে থাকার আহ্বান করেন।