ইয়ামিন হোসেন,৫২ ভোলা অফিস।।
বাংলাদেশ আওয়ামীলীগের ভোলা পৌরসভার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) সকালে ভোলা সরকারি স্কুল মাঠে এ সম্মেলনের আয়োজন করা হয়। সকালে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন ভোলা জেলা আওয়ামীলীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা।
পৌর আওয়ামীলীগের সভাপতি নজিবুল্লাহ নাজু এর সভাপত্বিতে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবদুল মমিন টুলু।
সম্মেলনে ভোলা পৌর সভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও ডেলিগেটরা অংশ গ্রহন করেন।
এসময় বক্তব্য রাখেন- ভোলা সদর উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: মোশারেফ হোসেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হামিদুল হক বাহালুল মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম গোলদার,জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম নকিব , জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক আরজু, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউনুস, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহ আলী নেওয়াজ পলাশ। সম্মেলন নজিবুল্লাহ নাজু সভাপতি ও শাহ আলী নেওয়াজ পলাশ কে সাধারন সম্পাদক করে ৩ বছরের জন্য কমিটি অনুমোদন দেওয়া হয়।