৫২, গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের রাজেন্দ্রপুরে আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) কোভিড- ১৯ ভাইরাস সংক্রমের প্রেক্ষিতে ক্ষতিগ্রস্থ দরিদ্র পরিবারের মধ্যে শুকনো খাবার বিতরণ করেছে।
সেনা সদরের নির্দেশক্রমে মঙ্গলবার (২৮ এপ্রিল) আর্টডক এর অধীনে অর্ডন্যান্স সেন্টার এন্ড স্কুল (ওসিএন্ডএস) গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডের নয়নপুর এলাকায় ৮০ টি পরিবারসহ অর্ডন্যান্স সেন্টার এন্ড স্কুল (ওসিএন্ডএস) কর্তৃক সর্বমোট ১১৫ টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ সম্পন্ন করা হয়েছে।
উল্লেখ্য, নিজেদের বরাদ্দকৃত রেশন থেকে সাশ্রয় করে, দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। এই দূর্যোগকালীন সময়ে দরিদ্র পরিবারসমূহকে আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড এর অধীনস্থ অর্ডন্যান্স সেন্টার এন্ড স্কুল (ওসিএন্ডএস) এর মানবিক সহায়তা কার্যক্রম চলমান থাকবে।