৫২ গাজীপুর থেকে।।
মাত্র ১০ বছর বয়সে ময়মনসিংহে এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় নিজের ডান পা হারান মতিন, অভাবের সংসারে বাবা-মায়ের খাবার রোজগারের উদ্দেশ্যে বাসে-ট্রেনে হকারি করে জিবিকা নির্বাহ করতো মতিন, কিন্তু বিধিবাম! একদিন হকারি করতে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে বগির হাতল পিছলে ট্রেনের নিচে পরে যায় সে, সেই যাত্রায় জিবন বাঁচলেও হারাতে হয় নিজের ডান পা, যেই পা দিয়ে হেটে পরিবারের জন্য রোজগার করতেন সেই পা হারিয়ে আরো বেশি কষ্টে দিনাতিপাত করেণ মতিন।

অভাবের তাড়নায় সবকিছুই হার মানে তার কাছে, এক পা নিয়ে রিকশা চালিয়ে জিবিকা নির্বাহ করতে থাকেন। পরে গাজীপুর সদরের রাজেন্দ্রপুর বাংলাবাজার এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকেন, কিন্তু এই অল্প আয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয় মতিনকে।
স্থানীয় এক সিএনজি (রিক্সা) চালককে ধরে সিএনজি চালানো শিখে ভাড়ায় সিএনজি চালান মতিন।
কথা হয় মতিনের সাথে, তার সংগ্রামী জীবনের কথা বলতে গিয়ে মতিন বলেন, আমি এক পা নিয়ে কারো কাছে হাত না পেতে নিজে পরিশ্রম করে সংসার চালাই, কিন্তু বর্তমান বাজারে এই অসুস্থ্য শরীর নিয়ে আর আগের মতো পরিশ্রম করতে পারিনা, তাই আমার সংসার চালাতে অনেক কষ্ট হয়। মতিন বলেন, বর্তমান সরকার সবাইকে সহায়তা করে, যদি সরকার অথবা সমাজের বিত্তবানরা আমার অসহায়ত্বের কথা বিবেচনা করে আমাকে সাহায্য করেণ, তাহলে আমার কষ্ট দুর হবে। মতিনের সাথে যোগাযোগেরে নম্বর- +৮৮০১৯৮১৪০১০৬৩