লিথুয়ানিয়ায় উচ্চশিক্ষা: প্রোগ্রাম, বৃত্তি এবং ওয়ার্ক-স্টাডি সুযোগ
বিদেশে উচ্চশিক্ষা আপনার শিক্ষাগত যোগ্যতা উন্নত করার পাশাপাশি আপনার জীবনযাত্রার মানোন্নয়নেরও একটি দুর্দান্ত সুযোগ। নতুন শিক্ষাব্যবস্থা এবং বৈচিত্র্যময় সংস্কৃতির সঙ্গে খাপ খাওয়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউরোপীয় দেশগুলোর মধ্যে, লিথুয়ানিয়া এই দিক দিয়ে অনেকটাই এগিয়ে। জীবনধারণের খরচ সহনীয় এবং শিক্ষার মানও দুর্দান্ত। যেহেতু লিথুয়ানিয়ায় উচ্চশিক্ষার খরচ তুলনামূলকভাবে সাশ্রয়ী, তাই এটা উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের উন্নত শিক্ষা অর্জনের একটি আকর্ষণীয় উপায়।
দেশটির ক্রমবর্ধমান চাকরির বাজারে তরুণ এবং নতুন স্নাতক পাস করা শিক্ষার্থীদের একটি বড় অংশ রয়েছে। তাঁরা শিক্ষা, খাদ্যপানী সরবরাহ, স্বাস্থ্যসেবা এবং সামাজিক সেবা খাতগুলিতে সৃজনশীল ভূমিকা পালন করার সুযোগ পাচ্ছেন। এর ফলে দেশটি শুধুমাত্র অধ্যয়নের জন্যই নয়, পূর্ণাঙ্গ কর্মজীবন গঠনের জন্যও একটি আদর্শ গন্তব্য হয়ে উঠছে। চলুন এখন লিথুয়ানিয়ায় উচ্চশিক্ষার প্রয়োজনীয় খরচ, ভর্তি, ভিসা, শিক্ষার খরচ এবং বৃত্তি সম্পর্কে জেনে নেওয়া যাক।
উচ্চশিক্ষা প্রোগ্রাম
ইইউ (ইউরোপীয় ইউনিয়ন) সদস্য দেশ লিথুয়ানিয়ার শিক্ষাক্ষেত্রের প্রধান আকর্ষণ হলো দেশটির বিশ্ববিদ্যালয়গুলোর বিশ্বমানের শিক্ষা পরিষেবা। এগুলোতে ইংরেজি ভাষায় পড়ানো ৩৫০টিরও বেশি প্রোগ্রাম রয়েছে, যা সবগুলোই ইউরোপ এবং বিশ্বব্যাপী স্বীকৃত।
সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে:
জনপ্রিয় প্রোগ্রামগুলোর মধ্যে রয়েছে:
ভর্তি প্রক্রিয়া
বিদেশি শিক্ষার্থীরা সাধারণত দুটি ইনটেকের সময় বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তির আবেদন করতে পারেন। প্রথম এবং প্রধান ভর্তির সময়টি হলো সেপ্টেম্বর, যা অটাম ইনটেক হিসাবে পরিচিত। জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে ভর্তি কম হলেও অনেক শিক্ষার্থীর জন্যই এটা অটামের একটি ভালো বিকল্প হিসাবে কাজ করে। আবেদনের সময়সীমা এবং প্রয়োজনীয়তা বিশ্ববিদ্যালয় অনুযায়ী পৃথক হয়ে থাকে। প্রতিটি প্রতিষ্ঠান নিজস্ব পদ্ধতিতে ভর্তির আবেদনগুলো যাচাই করে, যা সম্পন্ন করতে এক মাস বা তারও বেশি সময় লাগতে পারে।
ভর্তির জন্য প্রয়োজনীয় নথিপত্র:
ভিসা
লিথুয়ানিয়া ভ্রমণের জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের ডি-টাইপ ভিসার জন্য আবেদন করতে হবে। সাধারণত 15 দিনের মধ্যে জারি করা এই ভিসা দিয়ে কমপক্ষে 91 দিন থেকে সর্বোচ্চ এক বছর পর্যন্ত লিথুয়ানিয়ায় থাকার অনুমতি পাওয়া যায়। এ জন্য লিথুয়ানিয়ার মাইগ্রেশন ইনফরমেশন সিস্টেম (MIGRIS) এর মাধ্যমে আবেদন করতে হবে।
এক বছরের দীর্ঘ সময় অধ্যয়নের জন্য শিক্ষার্থীদের দেশে এসে অস্থায়ী বসবাসের অনুমতির জন্য আবেদন করতে হবে। এই অনুমতি দেশটির মাইগ্রেশন ডিপার্টমেন্ট থেকে জারি করা হবে।
ভিসার জন্য প্রয়োজনীয় নথিপত্র: