৫২, গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুর উপজেলার নগরহাওলা গ্রামে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ ঢাকায় পাঠিয়েছে। তার পরিবারের সকলকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।
শ্রীপুর থানার ওসি মোঃ লিয়াকত আলী বলেন, “১০ এপ্রিল (শুক্রবার) রাতে নগরহাওলা গ্রামে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে ৪৫ বছর বয়সী এক ব্যক্তি মারা গেছেন। তিনি ৮ থেকে ১০ দিন ধরে ঠাণ্ডা-জ্বরে ভুগতে ছিলেন। করোনা সংক্রমণের আতঙ্কে কোনো চিকিৎসা কেন্দ্রে যাননি।”
উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করেছেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রণয় ভূষণ দাস জানান, “নগরহাওলা গ্রামের ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়েছে। তাছাড়াও পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেয়া হয়েছে।”