৫২, মানিক মিয়া (সদর প্রতিনিধিঃ)
গাজীপুরের শ্রীপুর উপজেলায় কৃষক লীগের উদ্যোগে বৃক্ষরোপণ ও বিভিন্ন ফলজ বনজ ও ঔষধী গাছের চারা বিতরণের এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
৩ জুলাই শুক্রবার বঙ্গবন্ধু সাফারী পার্ক সংলগ্ন ইন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানেপ্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে চারা রোপন ও বিতরণ করে অনুষ্ঠানটি উদ্বোধন করেন অধ্যাপিকা রুমানা আলী টুসি (এম.পি.) ও সদস্য, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি বাংলাদেশ জাতীয় সংসদ।
অধ্যাপিকা রুমানা আলী টুসি এমপি বলেন পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই, মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী সকল কে বেশি করে গাছ রোপন করার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল জলিল বি এ, আতিকুর রহমান লিটন সভাপতি গাজীপুর জেলা কৃষক লীগ, ফিরোজ মিয়া সদস্য আহবায়ক কমিটি গাজীপুর জেলা যুবলীগ, বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক গাজীপুর সদর উপজেলা যুবলীগ, শ্রীপুর উপজেলা ছাত্র লীগের সভাপতি মোঃ জাকিরুল হাসান জিকু প্রমুখ।
বৃক্ষরোপণ অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা কৃষকলীগের সভাপতি আলহাজ্ব কবির হোসেন ও পরিচালনা করেন আইনুল হাসান সাধারণ সম্পাদক শ্রীপুর উপজেলা কৃষকলীগ।
আরো উপস্থিত ছিলেন, মাওনা ইউনিয়নয় ছাত্র লীগের সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম সহ আ’লীগের অন্যান্য অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দরা।