বুবলি বললেন, ‘আমি খাবারের ব্যাপারে একটু এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি। তবে এক্সপেরিমেন্টাল খাবারের চেয়ে আমার বাংলাদেশের খাবারই বেশি প্রিয়। বিশেষ করে ভাত আর ভর্তা। এগুলো আমি অনেক বেশি খাই। সামনেই আমার ভিডিওতে এসব খাবার দেখতে পাচ্ছেন। সাধারণত ডায়েট করলেও শুক্রবারে আমার নো ডায়েট।’
তিনি তার প্রিয় খাবার সম্পর্কে জানালেন, ‘সাদা ভাত আমার অবশ্যই লাগে। আমি যা-ই খাই না কেন, সাদা ভাত ছাড়া চলতে পারি না। কী ডায়েটই করি না কেন, সাদা ভাত তো খেতেই হয়। আমি ভাত খেতে খুব ভালোবাসি। ম্যাঙ্গো স্টিকি রাইসও আমার অনেক পছন্দ। আর ককোনাট মিল্ক খেতেও ভালো লাগে।’
অভিনয় ছাড়াও বুবলি রান্না নিয়েও খুবই আগ্রহী। তিনি নিজ হাতে রান্না বানাতে ভালোবাসেন। তবে ব্যস্ততার জন্য সব সময় তা সম্ভব হয় না। তবে যখন একটু অবসর পান তখনই রান্নাঘরে ঢুকে তার পছন্দমতো খাবার বানিয়ে সবার জন্য খাইয়ে দেন।
বুবলি খেতে ভালোবাসেন। তাই খাবারের স্বাদের ব্যাপারেও তিনি অনেক সচেতন। বিশেষ করে একটু ঝালযুক্ত খাবার তিনি বেশি পছন্দ করেন। তিনি নিজের হাতে রান্না করা ঝাল গরুর মাংস সবার কাছেই খুব পছন্দের খাবার।
ঝাল-ঝোলযুক্ত খাবার খেতে পছন্দ করার সত্ত্বেও তেলের ব্যবহারেও বুবলি খেয়াল রাখেন। তিনি সয়াবিন তেল এড়িয়ে চলেন। রান্না করার সময় তিনি অলিভ অয়েল বা সরিষার তেল ব্যবহার করেন। তাই ঝালঝাল, ঝোল ঝোল খাবার খেলেও তার শরীরে খুব একটা প্রভাব পড়ে না।