ফ্লোরিডা আটলান্টিক বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে বাংলাদেশের গৌরব
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র আবু বকর সিদ্দিক যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা আটলান্টিক বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক পদে নিয়োগ পেয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের পাবলিক ফাইন্যান্স বিষয়ের সহকারী অধ্যাপক হবেন। বর্তমানে তিনি গবেষণা করছেন দারিদ্র্য ও বৈষম্য হ্রাস করে সামাজে কীভাবে সামাজিক ও অর্থনৈতিক সমতা প্রতিষ্ঠা করা যায়।
সহকারী অধ্যাপক হিসেবে চাকরি পাওয়ার বিষয়ে আবু বকর সিদ্দিক প্রথম আলোকে বলেছেন, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ পেতে হলে একটি দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। প্রায় এক বছর ধরে নিয়োগ প্রক্রিয়া চলে। এটি একটি চ্যালেঞ্জিং প্রক্রিয়া হলেও যদি আপনার যোগ্যতা থাকে, তাহলে আপনি নিয়োগ পাবেন বাদ পড়ার সম্ভাবনা খুব কম। কোন প্রকার প্রাতিষ্ঠানিক বৈষম্যের মুখোমুখি হতে হয় না। আমি এ বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পাওয়ার আগে প্রায় ৫০টির বেশি বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছিলাম ও ১০টির মতো সাক্ষাৎকার দিয়েছি।
শিক্ষক নিয়োগের আগে কয়েকটি ধাপে সাক্ষাৎকার নেওয়া হয় বলে জানিয়েছেন আবু বকর সিদ্দিক। তিনি বলেন, প্রথমে অনলাইনে সাক্ষাৎকার নেওয়া হয়, এরপর ক্যাম্পাসে ডেকে সরাসরি কথা হয়। যখন আমাকে সাক্ষাৎকারের জন্য একটি ক্যাম্পাসে আমন্ত্রণ জানানো হয়েছিল, তখন তারা আমার ফ্লাইট ও হোটেল বুকিং করেছিল, এমনকি বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টিরা আমাকে এয়ারপোর্টে রিসিভ করতে এসেছিল। সাক্ষাৎকার সাধারণত ২ বা ৩ দিন ধরে চলে। সেখানে আপনাকে অন্য শিক্ষক ও ছাত্রদের সামনে নিজের গবেষণা উপস্থাপন করতে হয়। তারা আপনাকে ভোট দিলেই শুধুমাত্র তখনই আপনাকে নিয়োগ দেওয়া হবে। আপনি যদি সবকিছু সফলভাবে সম্পন্ন করতে পারেন, তাহলে আপনাকে চাকরির প্রস্তাব দেওয়া হবে এবং এরপর আপনি আপনার চাকরির শর্তাবলী নিয়ে আলোচনা করতে পারবেন।
আবু বকর সিদ্দিক বলেন, বাংলাদেশি ছাত্ররা এখন যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা অর্জনের জন্য অধিক সুযোগ পাচ্ছেন। বিশেষ করে কোভিড-১৯ মহামারীর পর থেকে চীনা ছাত্রদের ভর্তি হার কমে যাওয়ায় এ সুযোগ আরও বেড়েছে। এছাড়া আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলোও ভর্তি প্রক্রিয়ার শর্ত কিছুটা শিথিল করেছে। ফ্লোরিডার আবহাওয়া কিছুটা বাংলাদেশের মতো, তাই বাংলাদেশি ছাত্ররা সহজেই সেখানে নিজেকে মানিয়ে নিতে পারে। আবেদনের জন্য স্নাতক ও স্নাতকোত্তরে ভালো জিপিএ, জিআরই ও আইইএলটিএস স্কোর থাকতে হবে। আবেদন করার আগে শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করা বাধ্যতামূলক নয়, তবে তা করলে ভালো হয়।
আবু বকর সিদ্দিক বলেন, বাংলাদেশের বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। যেমন, যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো সাধারণত তাদের নিজস্ব বিভাগের ছাত্রদের শিক্ষক হিসেবে নিয়োগ দেয় না। উদাহরণস্বরূপ, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় সাধারণত তাদের নিজস্ব পিএইচডি গ্র্যাজুয়েটদের ফ্যাকাল্টি হিসেবে নিয়োগ দেয় না। এর একটি কারণ, নিজস্ব ছাত্রদের নিয়োগ দিলে নতুন নতুন আইডিয়া না আসতে পারে। তবে অন্য বিশ্ববিদ্যালয়ে অভিজ্ঞতা অর্জনের পর আবার নিজের বিশ্ববিদ্যালয়ে যোগদান করতে পারে। তবে এটি কোনো আনুষ্ঠানিক নিয়ম নয়, এর ব্যতিক্রমও রয়েছে। এখানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সিজিপিএর চেয়ে প্রার্থীর গবেষণার প্রোফাইল এবং ক্লাস নেওয়ার দক্ষতা বেশি গুরুত্ব দেওয়া হয়। গবেষণার প্রোফাইল ভালো হলেও অনেক ক্ষেত্রেই সিজিপিএর দিকে খুব একটা তাকানো হয় না।
আবু বকর সিদ্দিক বাগেরহাটের বারুইপাড়া সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসায় দাখিল ও আলিম পাস করে ২০০৭ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর তিনি জাপান সরকারের মনবুকাগাকুশো বৃত্তিতে টোকিওর ন্যাশনাল গ্র্যাজুয়েট ইনস্টিটিউট ফর পলিসি স্টাডিজ থেকে পাবলিক পলিসিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। দক্ষিণ কোরিয়ার কেডিআই স্কুল থেকে ডেভেলপমেন্ট পলিসিতে মাস্টার্স এবং ২০১৭ সালে ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর থেকে পাবলিক পলিসিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি যুক্তরাষ্ট্রের জর্জ মেসন ইউনিভার্সিটির শার স্কুল অব পলিসি অ্যান্ড গভর্নমেন্ট থেকে পাবলিক পলিসিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। এছাড়া তিনি ইন্ডিয়ানা ইউনিভার্সিটি ব্লুমিংটনের স্কুল অব পাবলিক হেলথের বায়োস্ট্যাটিস্টিকস ও এপিডেমিওলজি বিভাগে পো