সৌরসেনী কে?
মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলেন সৌরসেনী। ২০১২ সালে হিন্দি সিনেমা ‘চিটাগং’ দিয়ে অভিনয়ে পা রাখেন।
২০১৭ সালে অনিক দত্ত পরিচালিত ‘মেঘনাদবধ রহস্য’ সিনেমায় তিনি দর্শকের নজর কেড়েছিলেন। এরপর তাঁকে ‘জেনারেশন আমি’, ‘ব্যোমকেশ গোত্র’, ‘ফাইনালি ভালবাসা’ সহ বেশ কয়েকটি সিনেমায় দেখা গেছে।
চলতি বছর মুক্তিপ্রাপ্ত আলোচিত দুটি সিনেমা ‘বাবলি’ এবং ‘শাস্ত্রী’তেও অভিনয় করেছেন তিনি। এছাড়াও তিনি সৌমিক সেনের ‘জ্যাজ সিটি’ সিরিজে কাজ করছেন। এই সিরিজে আরিফিন শুভও রয়েছেন।
কিছুদিন আগে ওটিটি প্ল্যাটফর্ম ফ্রাইডেতে অরিন্দম শীলের সিরিজ ‘উনিশে এপ্রিল’ মুক্তি পেয়েছে। এখানেও সৌরসেনী এবং শুভ অভিনয় করেছেন।
ছোটবেলা থেকেই অভিনয় করতে ভালোবাসতেন সৌরসেনী। তাঁর বাবা স্কুলের হেডমাস্টার ছিলেন, তাই তিনিও হয়তো সেই পেশায় যাবেন বলে আশা করা হয়েছিল। কিন্তু ছোটবেলায় এক কাজ করার পর আরও কাজ আসতে শুরু করে। অনেকগুলো বিজ্ঞাপনচিত্রে কাজ করতে শুরু করেন। এই ভাবেই অভিনয়ে পা রাখেন সৌরসেনী।
বর্তমানে বাংলা এবং হিন্দি উভয় ইন্ডাস্ট্রিতেই সমানতালে কাজ করছেন। সৌরসেনী নিজের পছন্দমতো প্রজেক্টে অভিনয় করতে চান; তা বাংলা হোক বা হিন্দি যাই হোক না কেন।