মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
গাজীপুরে লাগেজ-বস্তায় নারীর খণ্ডিত মরদেহ, আটক ৩ গাজীপুরে চাঁদাবাজির মামলা দিয়ে জমি দখলের অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে “মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি” এই স্লোগানে গাজীপুরে ভাওয়াল টাইগার্স ক্লাবের লাখ টাকার ফুটবল টুর্নামেন্ট ইউপি সদস্যের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে গাজীপুরে মানববন্ধন সাংবাদিক আবুল কাশেমের নামে টেকনাফ থানায় করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ‎গাজীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ইউপি সদস্যের নামে ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা গাজীপুরে যুবদল নেতার উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে গাজীপুর সদর উপজেলা বিএনপির আলোচনা সভা ও বিজয় র‍্যালী – ঐক্যবদ্ধ থাকার আহবান এমপি বাচ্চুর জয়দেবপুর থানা পুলিশের ওপেন হাউজ ডে অনুষ্ঠিত শেষ পর্যায়ে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি গঠনের প্রক্রিয়া, শিগগিরই ঘোষণা হতে পারে কেন্দ্র ও মহানগর নেতৃত্ব

৩০টি আসনেও জয়লাভ করার মতো সমর্থন বিএনপির নেই: জয়

নিজস্ব প্রতিবেদক
আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর, ২০১৮, ১১:০৭ পূর্বাহ্ণ

৫২ জাতীয় ডেস্ক।।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে নিয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট ৪৯টি আসন পেতে পারে বলে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের (আরডিসি) জনমত জরিপে যে পূর্বাভাস দেওয়া হয়েছে, বাস্তবে সেটাও ঘটবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়।

বুধবার নিজের ফেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক স্টাটাসে এই মন্তব্য করেছেন তিনি। তার ধারণা, আসন্ন নির্বাচনে ৩০টি আসনেও জয়লাভ করার মতো সমর্থন নেই বিএনপির। এই নির্বাচনের ফল আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের জন্য ২০০৮ সালের চেয়েও ভালো হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।

রাজধানীর একটি হোটেলে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার (আরডিসি) নামে একটি সংস্থা একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নতুন জনমত জরিপ প্রকাশ করে। ওই জরিপে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৪৮টি আসনে, জাতীয় ঐক্যফ্রন্ট ৪৯ আসনে এবং স্বতন্ত্রসহ অন্য প্রার্থীরা ৩টি আসনে জয়ী হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়। জরিপটি প্রকাশের পর সজীব ওয়াজেদ জয়ের দেওয়া পুরো স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো:

জয়ের ফেসবুক স্ট্যাটাস

“রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার (আরডিসি) এর নতুন জনমত জরিপের ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে। সারাদেশের ৫০টি জেলায় ২,২৪৯ জন তালিকাভুক্ত ভোটারের ওপর ডিসেম্বর এর প্রথম দুই সপ্তাহে এই জরিপটি চালানো হয়। এই জরিপের Confidence Level ৯৫% এবং Margin of Error +/-৩%।

জরিপের ফলাফলে দেখা যায়, আওয়ামী লীগের সমর্থন ৬০.৪% আর বিএনপি’র সমর্থন ২২.২%। এছাড়া জাতীয় পার্টি ৩.৭%, সিদ্ধান্তহীন ১০.৩% এবং ২.৭% ভোটার উত্তর দিতে চাননি।

এই জরিপটি পরিচালনার জন্য আরডিসি একটি নতুন পদ্ধতি অবলম্বন করেছে। ভোটাররা মক ব্যালটে ভোট দিয়ে একটি প্লাস্টিক বক্সে ফেলেন। ব্যালটে কারো নাম লেখা ছিল না, ফলে বোঝা যায়নি কে কোন দলের জন্য ভোট দিয়েছেন। এর ফলে দুটি জটিলতা দূর হয়, একটি হলো ভোটারদের মন থেকে তাদের মূল পছন্দ প্রকাশ হয়ে যাওয়ার ভয় দূর হয়েছে এবং অন্যটি হচ্ছে এর ফলে সিদ্ধান্তহীন অনেকেই ভোটের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন, যেমনটি তারা আসল ভোটের দিন করবেন।

যেহেতু ভোটার উপস্থিতি কখনোই শতভাগ হওয়া সম্ভব না, ধরে নেওয়া যায় যে বেশিরভাগ সিদ্ধান্তহীন ভোটাররাই নির্বাচন নিয়ে আগ্রহী নন এবং তাদের ভোট না দেওয়ার সম্ভাবনাই বেশি।

আরডিসি’র পূর্বাভাস হচ্ছে, আওয়ামী লীগ আসন্ন নির্বাচনে ২৪৮টি আসনে জয়লাভ করবে আর বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট জিতবে ৫৯টি আসনে।

আমি মনে করি বিএনপি’র জন্য এই পূর্বাভাস বাস্তবসম্মত না, কারণ তাদের ৩০টি আসনেও জয়লাভ করার মতন সমর্থন নেই। যাই হোক, আমাদের জন্য আসন্ন নির্বাচনের ফল ২০০৮ সালের নির্বাচনের চাইতেও ভালো হবে।”

এর আগে গত আগস্ট মাসে করা আরডিসির আরেকটি জরিপের বরাতে সজীব ওয়াজেদ জয় ডিসেম্বরের মাঝামাঝি এক ফেইসবুক পোস্টে বলেছিলেন, নির্বাচনে তাদের দল আওয়ামী লীগ সর্বোচ্চ ২২০ আসনে জয় পেতে পারে বলে তারা আভাস পেয়েছেন।

বিএনপি ও সমমনা দলগুলোর বর্জনে ২০১৪ বাংলাদেশে ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ১৫৩টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন একক প্রার্থীরা। এ নির্বাচনে সব মিলিয়ে ২৩২টি আসনে জয় পেয়ে টানা দ্বিতীয়বারের মত সরকার গঠন করে আওয়ামী লীগ। জাতীয় পার্টি ৩৩টি, ওয়াকার্স পার্টি ছয়টি, জাসদ পাঁচটি, জেপি একটি, তরিকত ফেডারেশন একটি, বিএনএফ একটি এবং স্বতন্ত্র প্রার্থীরা ১৩টি আসনে জয় পান।

এর আগে নবম জাতীয় সংসদ নির্বাচনেও আওয়ামী লীগ দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠাতা পেয়েছিল। দুই বছর জরুরি অবস্থার পর ২০০৮ সালের ডিসেম্বর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ওই নির্বাচনে আওয়ামী লীগ ২৩০, বিএনপি ২৯, জাতীয় পার্টি ২৭, জাসদ তিনটি, ওয়ার্কার্স পার্টি দুটি, জামায়াতে ইসলামী দুটি, এলডিপি একটি, বিজেপি একটি এবং স্বতন্ত্র প্রার্থীরা চারটি আসনে জয়ী হন।


এ জাতীয় আরো খবর...

আর্কাইভ সংবাদ

FriSatSunMonTueWedThu
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
       
    123
45678910
11121314151617
18192021222324
252627282930 
       
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031   
       
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31      
   1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
       
1234567
891011121314
15161718192021
22232425262728
293031    
       
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
       
  12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
       
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
   1234
567891011
12131415161718
19202122232425
262728293031 
       
 123456
78910111213
14151617181920
21222324252627
282930    
       
     12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31      
   1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
       
1234567
891011121314
15161718192021
22232425262728
293031    
       
    123
45678910
11121314151617
18192021222324
25262728293031
       
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930   
       
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
    123
45678910
11121314151617
18192021222324
252627282930